উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো আন্তর্জাতিক সংস্থার সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
উত্তর: 'ক' সংস্থার সাথে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের মিল রয়েছে। বিশ্বশান্তি ও নিরাপত্তা বিধানের মহান ব্রত নিয়ে ১৯৪৫ সালে জাতিসংঘের যাত্রা শুরু হয়। ১৯৪৫ সালের ২৬ জুন সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ৫০টি দেশের জাতিসংঘ সনদ স্বাক্ষরের মাধ্যমে জাতিসংঘের যাত্রা শুরু হয়। বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্র ১৯৩টি। বিশ্বশান্তি রক্ষা, অনুন্নত রাষ্ট্রগুলোর আর্থ-সামাজিক ও মানবিক উন্নয়ন, আন্তর্জাতিক বিরোধ মীমাংসা, মানবাধিকার প্রতিষ্ঠা, বিশ্বে ভ্রাতৃত্বমূলক পরিবেশ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। উদ্দীপকে দেখা যায়, 'ক' রাষ্ট্রের জন্মের পর রাষ্ট্রটি একটি আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে। সংস্থাটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির জন্য চেষ্টা করে । বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এরপর থেকে বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। বিশেষ করে বাংলাদেশ জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সংগঠনটির সাথে আমার পঠিত আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘের সাদৃশ্য রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো আন্তর্জাতিক সংস্থার সাদৃশ্য আছে কি? …
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর