'ক' সংস্থাটির লক্ষ্য ও উদ্দেশ্য লিখ।
উত্তর: উদ্দীপকের 'ক' সংস্থাটি হলো জাতিসংঘ। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ যাত্রা শুরু করে। বিশ্বশান্তি ও সহযোগিতার মহান লক্ষ্যে স্থাপিত জাতিসংঘের কতগুলো উদ্দেশ্য রয়েছে। যথা— বিশ্বব্যাপী শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা। বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা ও বজায় রাখা। আন্তর্জাতিক আইনের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিরোধসমূহের মীমাংসা করা। দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করা। জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সবার মানবিক অধিকার সংরক্ষণ করা জাতিসমূহকে উল্লিখিত লক্ষ্য অর্জনে সহায়তাকালে জাতিসংঘ একটি ফোরাম হিসেবে কাজ করে। উক্ত উদ্দেশ্যগুলোর মধ্যে বিশ্বশান্তি ও শৃঙ্খলা রক্ষা করা জাতিসংঘের প্রধান কাজ হিসেবে বিবেচিত। বিশ্বের শান্তি ও নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই লক্ষ্যেই কাজ করছে জাতিসংঘ। জাতিসংঘ আলাপ-আলোচনা ও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করে থাকে। জাতিসংঘ আগ্রাসী ও শান্তিভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ করতে পারে। তাছাড়া নিরাপত্তা পরিষদ শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধের জন্য কোথাও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে পারে। আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতির যে মহান ব্রত নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল সেই গুরুদায়িত্বই জাতিসংঘ পালন করে যাচ্ছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
'ক' সংস্থাটির লক্ষ্য ও উদ্দেশ্য লিখ।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর