শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে/ছকে প্রশ্নচিহ্নিত (?) স্থানের প্রতিষ্ঠানটির উদ্দেশ্য লিখ।

উত্তর: উদ্দীপকে/ছকে প্রশ্নচিহ্নিত (?) স্থানের প্রতিষ্ঠানটি হলো জাতিসংঘ। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ যাত্রা শুরু করে। বিশ্বশান্তি ও সহযোগিতার মহান লক্ষ্যে স্থাপিত জাতিসংঘের কতগুলো উদ্দেশ্য রয়েছে। যথা— বিশ্বব্যাপী শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা। বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা ও বজায় রাখা। আন্তর্জাতিক আইনের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিরোধসমূহের মীমাংসা করা। দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করা। জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে মানবিক অধিকার সংরক্ষণ করা। জাতিসমূহকে উল্লিখিত লক্ষ্য অর্জনে সহায়তাকালে জাতিসংঘ একটি ফোরাম হিসেবে কাজ করে। উক্ত উদ্দেশ্যগুলোর মধ্যে বিশ্বশান্তি ও শৃঙ্খলা রক্ষা করা জাতিসংঘের প্রধান কাজ হিসেবে বিবেচিত। বিশ্বের শান্তি ও নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই লক্ষ্যেই কাজ করছে জাতিসংঘ। জাতিসংঘ আলাপ-আলোচনা ও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করে থাকে। জাতিসংঘ আগ্রাসী ও শান্তিভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ করতে পারে। তাছাড়া নিরাপত্তা পরিষদ শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধের জন্য কোথাও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে পারে। আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতির যে মহান ব্রত নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল সেই গুরুদায়িত্বই জাতিসংঘ পালন করে যাচ্ছে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে/ছকে প্রশ্নচিহ্নিত (?) স্থানের প্রতিষ্ঠানটির উদ্দেশ্য লিখ।

Chittagong · 2019

উত্তর

OIC (Organisation of Islamic Co-operation) হলো বিশ্বের মুসলিম দেশগুলো নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন।

উত্তর

সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে সংগঠিত একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর তারিখে ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। বর্তমানে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ৮টি। রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামোতে পাঁচটি স্তর আছে। সার্ক সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এর প্রধানকে বলা হয় সেক্রেটারি জেনারেল।

উত্তর

উদ্দীপকে/ছকে প্রশ্নচিহ্নিত (?) স্থানের প্রতিষ্ঠানটি হলো জাতিসংঘ। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ যাত্রা শুরু করে। বিশ্বশান্তি ও সহযোগিতার মহান লক্ষ্যে স্থাপিত জাতিসংঘের কতগুলো উদ্দেশ্য রয়েছে। যথা— বিশ্বব্যাপী শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা। বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা ও বজায় রাখা। আন্তর্জাতিক আইনের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিরোধসমূহের মীমাংসা করা। দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করা। জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে মানবিক অধিকার সংরক্ষণ করা। জাতিসমূহকে উল্লিখিত লক্ষ্য অর্জনে সহায়তাকালে জাতিসংঘ একটি ফোরাম হিসেবে কাজ করে। উক্ত উদ্দেশ্যগুলোর মধ্যে বিশ্বশান্তি ও শৃঙ্খলা রক্ষা করা জাতিসংঘের প্রধান কাজ হিসেবে বিবেচিত। বিশ্বের শান্তি ও নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই লক্ষ্যেই কাজ করছে জাতিসংঘ। জাতিসংঘ আলাপ-আলোচনা ও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করে থাকে। জাতিসংঘ আগ্রাসী ও শান্তিভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ করতে পারে। তাছাড়া নিরাপত্তা পরিষদ শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধের জন্য কোথাও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে পারে। আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতির যে মহান ব্রত নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল সেই গুরুদায়িত্বই জাতিসংঘ পালন করে যাচ্ছে।

উত্তর

উক্ত প্রতিষ্ঠান অর্থাৎ জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। শুরু থেকেই বাংলাদেশ জাতিসংঘ সনদ অনুযায়ী বিশ্বের বিভিন্ন জাতির মধ্যে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক স্থাপনে কাজ করে যাচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সদস্যরা বীরত্বের সাথে কাজ করে চলেছে। জাতিসংঘ শান্তিরক্ষা বিভাগের প্রতিবেদন অনুসারে, শান্তি মিশনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্থান শীর্ষে। বাংলাদেশি শান্তিরক্ষী সদস্যদের আচরণ ও কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে সিয়েরালিওন বাংলা ভাষাকে সে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। জাতিসংঘের সদস্যপদ লাভের পর থেকে বাংলাদেশ জাতিসংঘের আদর্শ ও উদ্দেশ্যকে সমুন্নত রাখতে বিশেষ আগ্রহী। স্বাধীনতার পর নবীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পুনর্বাসন ও পুনর্গঠনে জাতিসংঘ যথেষ্ট সাহায্য ও সহযোগিতা করেছে। জাতিসংঘের অনেক অঙ্গ সংগঠন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে জাতিসংঘ ও তার অঙ্গসংগঠনের কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশও বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার জন্যে জাতিসংঘের সাথে একাত্ম হয়ে কাজ করছে। উপরের আলোচনা থেকে বলা যায়, জাতিসংঘের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। আর এ ঘনিষ্ঠতার সূত্রপাত হয়েছে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।