উক্ত প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের সম্পর্ক বর্ণনা কর।
উত্তর: উক্ত প্রতিষ্ঠান অর্থাৎ জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। শুরু থেকেই বাংলাদেশ জাতিসংঘ সনদ অনুযায়ী বিশ্বের বিভিন্ন জাতির মধ্যে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক স্থাপনে কাজ করে যাচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সদস্যরা বীরত্বের সাথে কাজ করে চলেছে। জাতিসংঘ শান্তিরক্ষা বিভাগের প্রতিবেদন অনুসারে, শান্তি মিশনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্থান শীর্ষে। বাংলাদেশি শান্তিরক্ষী সদস্যদের আচরণ ও কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে সিয়েরালিওন বাংলা ভাষাকে সে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। জাতিসংঘের সদস্যপদ লাভের পর থেকে বাংলাদেশ জাতিসংঘের আদর্শ ও উদ্দেশ্যকে সমুন্নত রাখতে বিশেষ আগ্রহী। স্বাধীনতার পর নবীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পুনর্বাসন ও পুনর্গঠনে জাতিসংঘ যথেষ্ট সাহায্য ও সহযোগিতা করেছে। জাতিসংঘের অনেক অঙ্গ সংগঠন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে জাতিসংঘ ও তার অঙ্গসংগঠনের কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশও বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার জন্যে জাতিসংঘের সাথে একাত্ম হয়ে কাজ করছে। উপরের আলোচনা থেকে বলা যায়, জাতিসংঘের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। আর এ ঘনিষ্ঠতার সূত্রপাত হয়েছে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের সম্পর্ক বর্ণনা কর।
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর