উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংস্থার সম্পর্কে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের কথা বলা হয়েছে। মোট ছয়টি সংস্থার সমন্বয়ে জাতিসংঘের সংগঠন গড়ে ওঠে। আন্তর্জাতিক বিচারালয় এ সংস্থাগুলোর একটি। এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা। সদস্যরাষ্ট্রগুলোর মধ্যকার বিভিন্ন ইস্যুতে বিবাদ স্বেচ্ছায় মীমাংসায় রাজি হলে এ আদালতের মাধ্যমে তা নিষ্পন্ন করা হয়। ১৫ জন বিচারক নিয়ে এ আদালত গঠিত। বিচারকগণ ৯ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন। হল্যান্ডের হেগ শহরে এর সদর দপ্তর অবস্থিত। এ আদালতের সভাপতি ৩ বছরের জন্য নির্বাচিত হন। অতিসম্প্রতি বাংলাদেশ তার সমুদ্রসীমা সংক্রান্ত দাবির বিষয়ে মিয়ানমার এর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করে তার ন্যায্য হিস্যা আদায় করতে সক্ষম হয়েছে। বর্তমানে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা সংক্রান্ত বিষয়টি এ আদালতে বিচারাধীন রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংস্থার সম্পর্কে ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর