উল্লিখিত সংগঠনকে অধিকতর কার্যকর করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় তা ব্যাখ্যা কর।
উত্তর: জাতিসংঘ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী আন্তর্জাতিক সংস্থা। বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘকে অধিকতর কার্যকর করার জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায় বলে আমি মনে করি। জাতিসংঘের সাধারণ পরিষদকে আরও বেশি কার্যকরী ভূমিকা পালন করতে হবে। প্রতিবছর এ পরিষদ একবার, নয় একাধিকবার মিলিত হলে জাতিসংঘের এখতিয়ারভুক্ত সকল বিষয় আলোচনা, পর্যালোচনা, সিদ্ধান্ত, কার্যকারিতা যাচাই হবে। ফলে ওই সকল বিষয়ের কার্যক্রমে গতি আসবে। নিরাপত্তা পরিষদকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় আরও কার্যকরী ভূমিকা রাখতে হবে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের আওতাভুক্ত বিষয়গুলোর ক্ষেত্রে জোরালো পদক্ষেপ ও বাস্তবায়ন করতে হবে। অছি পরিষদের কার্যক্রম আবার আগের ন্যায় চালু করতে হবে। আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে বিবাদমান সমস্যাবলি দ্রুত সমাধান, করতে হবে এবং সর্বশেষ জাতিসংঘের দপ্তর বা সচিবালয়কে আরও বেশি গতিশীল করতে হবে। এ সংস্থাটির কাজে গতি আসলে সকল অঙ্গ সংস্থার কাজেও গতি আসবে। সর্বোপরি উপরিউক্ত পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে জাতিসংঘকে অধিকতর কার্যকর করে তোলা যায় বলে আমি মনে করি।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত সংগঠনকে অধিকতর কার্যকর করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর