উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির সাথে তোমার পাঠ্যবইয়ের যে সংগঠন এর সাদৃশ্য আছে সে সম্পর্কে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির সাথে আমার পাঠ্যবইয়ের OIC সংগঠনের সাদৃশ্য রয়েছে।ইসলামি ভ্রাতৃত্ব, ঐক্য আর সৌহার্দ্যের যে মহান শিক্ষা রাসুল (স) আমাদের জন্য রেখে গেছেন তাকে ভিত্তি করে ইসলামের আধ্যাত্মিক, নৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মূল্যবোধ সংরক্ষণের অঙ্গীকার নিয়ে ওধাইসি OIC গঠিত হয়। ওআইসি (OIC)-এর পূর্ণরূপ হলো Organisation of Islamic Co-operation. উদ্দীপকেও এ সংগঠনটির প্রতিফলন লক্ষণীয়।উদ্দীপকে লক্ষ করা যায় যে, সত্তরের দশকে একটি দেশ একটি সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে। ঐ ঘটনাকে কেন্দ্র করে ১৪টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একত্রিত হয়ে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। ১৯৬৭ সালের আরব ইসরাইল যুদ্ধের পর ইসরাইল ১৯৬৯ সালের ২১ আগস্ট জেরুজালেমের মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা দেয় গোটা মুসলিম বিশ্বে। সমগ্র মুসলিম বিশ্ব ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় ২৫ আগস্ট ১৪টি আরব দেশের পররাষ্ট্র মন্ত্রীরা কায়রোতে আলোচনায় বসেন। এর পর অত্যন্ত দ্রুততার সাথে ২৪টি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানগণ মরক্কোর রাজধানী রাবাতে একটি শীর্ষ সম্মেলনে যোগ দেন। ১৯৭০ সালের ২২ থেকে ২৭ মার্চ পর্যন্ত মুসলিম মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের মাধ্যমে জেদ্দায় OIC-এর সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করা হয়। আর এভাবেই মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ সংস্থা OIC (ওআইসি) সংগঠনের যাত্রা শুরু হয়। উদ্দীপকেও এ সংগঠনের প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির সাথে তোমার পাঠ্যবইয়ের যে সংগঠন এর সাদৃশ্…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর