উদ্দীপকের আলোকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আশাবাদ পূরণ করা কীভাবে সম্ভব? মতামত দাও।
উত্তর: আলাপ-আলোচনা যেকোনো বিরোধের শান্তিপূর্ণ সমাধান দিতে সক্ষম। বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন যার বাস্তব উদাহরণ। আর এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর আশাবাদ পুরণে শান্তিপূর্ণ আলাপ-আলোচনার কোনো বিকল্প নেই।বর্তমান বিশ্বের অধিকাংশ দেশ স্বার্থগত কারণে নানা ধরনের দ্বন্দ্ব- সংঘাতে জড়িত। এসব দেশ যদি শক্তি প্রয়োগ নীতি পরিহার করে বাংলাদেশের মতো শান্তিপূর্ণ সহাবস্থান নীতি গ্রহণ করে তবে দেশের ক্ষয়ক্ষতি ছাড়াই একটি উপযুক্ত ও কার্যকর সমাধান পেতে পারে।সমস্যা সমাধানে আলাপ-আলোচনার কোনো বিকল্প নেই। আলোচনা যেকোনো বিষয়কেই সহজ এবং যৌক্তিকভাবে উপস্থাপনের সুযোগ করে দেয়। এক্ষেত্রে শত্রুতা নয় বরং মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়ে পারস্পরিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে সমস্যা সমাধানে উদ্যোগী হলে কার্যকর ফলাফল আশা করা যায়।বাংলাদেশের প্রধানমন্ত্রী আলোচনার মাধ্যমে নিজেদের অধিকার অর্জন করেছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, যেকোনো দেশই এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে শান্তিপূর্ণ উপায়ে সফল হতে পারে।বাংলাদেশের বৈদেশিক নীতির মূলকথা হলো- পৃথিবীর সকল জাতির সাথে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা। অন্যদিকে নিজেদের অধিকার, সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ পুরোপুরি সচেতন। এক্ষেত্রে শক্তিপ্রয়োগ নীতি পরিহার করে আলোচনার নীতি অনুসরণের ওপরই প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন। আর তার এ আশাবাদ পূরণে বিশ্বের বিরোধপূর্ণ দেশগুলো বাংলাদেশের শান্তিপূর্ণ বৈদেশিক নীতির অনুসরণ করতে পারে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আশাবাদ পূরণ করা কীভাবে সম…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর