উদ্দীপকে উল্লিখিত সংগঠনটিতে বাংলাদেশের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশ ১৯৭৪ সালে OIC-এর সদস্যপদ লাভ করার পর থেকে এর বিভিন্ন সাংগঠনিক ও কমিটিতে সক্রিয়ভাবে ভূমিকা রাখছে।বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রের সাথে বাংলাদেশের মুসলমান জনগণ অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। ১৯৭৪ সালে লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ওআইসি-এর সদস্য পদ লাভ করে। এর পর থেকে বাংলাদেশ ওআইসির (OIC) বিভিন্ন অঙ্গসংগঠন ও কমিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশ ওআইসিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বাংলাদেশকে এর প্রতিটি প্রতিষ্ঠান, অঙ্গসংগঠন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটির সদস্য করা হয়েছে। ১৯৮৩ সালের ৬-১০ ডিসেম্বর ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওআইসি-এর লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি সংহতি প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশ মুসলিম বিশ্বের, বিভিন্ন ঘটনা প্রবাহে যথাসম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। যেমন: ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামকে অব্যাহত সমর্থন জানিয়ে আসছে, ইরান-ইরাক যুদ্ধ বন্ধে প্রচেষ্টা চালিয়েছে, আফগানিস্তানে রাশিয়ার আগ্রাসনকে নিন্দা জানিয়েছে, বসনিয়া যুদ্ধ বন্ধের জন্য সৈন্য পাঠিয়েছে। তাছাড়া বাংলাদেশ ভূমধ্যসাগরের তীরবর্তী আরব দেশগুলোর উপকূলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ও গুরুত্বপূর্ণ স্থানে মার্কিন হামলার নিন্দা করে। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ ওআইসি-এর সম্মেলনে মুসলিম দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিকঅগ্রগতির জন্য ১১ দফা প্রস্তাব পেশ করে। বাংলাদেশ ওআইসিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি এ সংগঠন থেকে বিভিন্ন অর্থনৈতিক সুযোগ সুবিধাও অর্জন করে।অষ্টম জাতীয় সংসদের মেয়াদের শেষের দিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করে। বিশেষ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন ও ভোটার তালিকা নিয়ে সংকট ঘনীভূত হয়। সর্বশেষে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। উক্ত সরকার দীর্ঘ দুই বছরের একটি ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন করে এবং স্বচ্ছ ব্যালেট বক্স প্রদানের ব্যবস্থা করে। এ সময় নির্বাচন নিয়ে সংশয় দেখা দিলেও ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রার সূচনা ঘটে। গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনে। উক্ত নির্বাচনে বাংলাদেশের গণতান্ত্রিক ধারার মাইল ফলক হিসেবে পরিচিত।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে প্রতীয়মান হয় যে, ওআইসিতে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সংগঠনটিতে বাংলাদেশের ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর