উদ্দীপকে বর্ণিত সংস্থাটি কীভাবে আঞ্চলিক স্বার্থকে আরও সুপ্রতিষ্ঠিত করতে পারে- তোমার সুচিন্তিত মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংস্থাটি হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক। আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার প্রেক্ষাপটে আঞ্চলিক ভিত্তিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পারিক সহযোগিতার মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অগ্রগতি অর্জনের লক্ষ্যে নিজেদের মধ্যে আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার প্রয়োজনীয়তা থেকে সার্ক প্রতিষ্ঠিত হয়। মূলত দক্ষিণ এশীয় অঞ্চলে অবস্থিত দেশগুলো আঞ্চলিক স্বার্থ সুপ্রতিষ্ঠার লক্ষ্যে সার্ক গড়ে তোলে। সার্ক আঞ্চলিক স্বার্থকে আরও 'সুপ্রতিষ্ঠিত করতে বহুবিধ পদক্ষেপ গ্রহণ করতে পারে। যেমন- সার্কভুক্ত দেশসমূহ যাতে আত্মনির্ভরশীলতা অর্জন করে উন্নতি লাভ করতে পারে এ লক্ষ্যে সার্ক যৌথ স্বনির্ভরতাকে উন্নত ও জোরদার করতে পারে। সার্কভুক্ত দেশসমূহকে নিজেদের মধ্যকার বৈরী সম্পর্ক ভুলে আঞ্চলিক স্বার্থকে প্রাধান্য দিয়ে যৌথভাবে কাজ করতে হবে। অন্যান্য আঞ্চলিক অর্থনৈতিক বা সহযোগিতা সংস্থার সাথে বাণিজ্যিক সম্পর্ক গঠনে সার্ক কাজ করতে পারলে দক্ষিণ এশীয় অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে। সর্বোপরি সার্কভুক্ত দেশসমূহের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক প্রতিটি দেশে সার্কের মাধ্যমে আঞ্চলিক স্বার্থকে প্রাধান্য দিয়ে কল্যাণমুখী কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। উপরিউক্ত কার্যাবলিসমূহ সুষ্ঠুভাবে সম্পাদনের মাধ্যমে সার্ক আঞ্চলিক স্বার্থকে আরও সুপ্রতিষ্ঠিত করতে পারবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংস্থাটি কীভাবে আঞ্চলিক স্বার্থকে আরও সুপ্রতিষ্ঠিত …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর