উদ্দীপকে উল্লিখিত সংস্থায় বাংলাদেশের ভূমিকা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংস্থায় তথা সার্কে বাংলাদেশের অবদান খুবই তাৎপর্যপূর্ণ।সার্ক ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। ১৯৯৮ সালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মপরিকল্পনা গুরুত্বসহ গৃহীত হয়। ২০১১ সালে মালদ্বীপের রাজধানী মালেতে সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়; উক্ত সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু দূষণ থেকে সার্কভুক্ত রাষ্ট্রগুলোকে নিরাপদ করার জন্য গুরুত্বপূর্ণ ভাষণ দেন। আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সার্ক সনদের প্রতি গভীর আগ্রহ ও আস্থাসহ অগ্রসর হচ্ছে। সার্কের প্রত্যেকটি শীর্ষ সম্মেলনে বাংলাদেশ অংশগ্রহণ করেছে এবং অর্থবহ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ সার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় পারমাণবিক বোমার বিস্তৃতি রোধ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখারও চেষ্টা করছে। সার্কভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও পারস্পরিক সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সার্কের মাধ্যমে বাংলাদেশ তার নিজস্ব মজুদের বাইরে খাদ্যঘাটতি পূরণে সক্ষম হচ্ছে। সার্কের অন্তর্ভুক্ত দেশগুলো পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে শুল্ক রেয়াতসহ বিভিন্ন সুবিধা ভোগ করছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অভিন্ন মুদ্রা চালুর ব্যাপারে বাংলাদেশ অত্যন্ত আগ্রহী। এছাড়া SAFTA চুক্তি সার্ক ও বাংলাদেশের সুসম্পর্কেরই ফল। তাই বলা যায়, সার্কভুক্ত রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সংস্থায় বাংলাদেশের ভূমিকা বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর