আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে উক্ত সংস্থার সফলতা ও ব্যর্থতা তুলে ধর।
উত্তর: আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সার্কের ভূমিকা সফলতা ও ব্যর্থতায় পরিপূর্ণ।দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়নের এক মহান ব্রত নিয়ে ১৯৮৫ সালে প্রতিষ্ঠা লাভ করে সার্ক। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক গঠিত হয়। কিন্তু সার্ক তার উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয়ে অনেকটা নির্জীব হয়ে পড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ব্যর্থতা হলো ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রম অবনতি। তাই অনেকেই বলেন, সার্ক একটি নামমাত্র সংস্থা, যা কাজের বেলায় ব্যর্থ। সার্ক প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত সার্কের সফলতা ও ব্যর্থতার খতিয়ান থেকে ব্যর্থতার পাল্লা ভারী প্রতিপন্ন হলেও সাফল্যও অনেকটা আশাব্যঞ্জক। প্রথমে সার্কের সমন্বিত কর্মসূচিতে ৯টি ক্ষেত্র চিহ্নিত হয়েছিল। এখন তা ১৮টিতে উন্নীত হয়েছে। সার্কের বিশেষজ্ঞ কমিটির সংখ্যা ১৪। সার্ক দেশগুলোতে শিক্ষাক্ষেত্রে সার্ক বৃত্তি, সার্ক চেয়ার এবং বিভিন্ন বিষয়ে আলোচনা সভা, সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে। সার্কের বড় সাফল্য হলো SAPTA (South Asian Preferential Trade Agreement) গঠন। এছাড়া সার্কের উদ্যোগে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন বর্ষ (সার্ক পরিবেশ বর্ষ-১৯৯২, সার্ক প্রতিবন্ধী বর্ষ-১৯৯৩, সার্ক যুব বর্ষ-১৯৯৪, সার্ক সুশাসন বর্ষ-২০০৮ পালন করা হয়েছে। সর্বোপরি দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিদ্যমান রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে উক্ত সংস্থার সফলতা ও ব্যর্থতা তুলে ধর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর