উদ্দীপকে রহমান যে নীতিতে বিশ্বাসী তা বাংলাদেশের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে স্বাধীন রাষ্ট্রের নেতা রহমানের ঘোষণার মাধ্যমে তার বৈদেশিক নীতির চিত্র প্রতিফলিত হয়েছে। একটি স্বাধীন রাষ্ট্রের সার্বিক উন্নয়ন তথা দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে অবশ্যই সেই রাষ্ট্রকে কতকগুলো নীতি অনুসরণ করতে হয়। এর মধ্যে বৈদেশিক নীতি অন্যতম। পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের ন্যায় বাংলাদেশের কিছু বৈদেশিক নীতি রয়েছে, যার মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে তার ভাবমূর্তি ধরে রাখতে সহায়তা করেছে। বাংলাদেশের বৈদেশিক নীতিগুলো হলো- ⦿ সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়। ⦿ কোনো নির্দিষ্ট জোটভুক্ত না হয়ে স্বাধীন ও নিরপেক্ষ নীতি গ্রহণ। ⦿ প্রতিবেশী রাষ্ট্রসহ বিশ্বের প্রায় সকল দেশের সাথে সহযোগিতার সম্পর্কের মাধ্যমে উন্নয়নমুখী নীতি গ্রহণ। ⦿ শান্তি ও সহযোগিতার নীতি অনুসরণ। অন্যান্য রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন। ⦿ শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী এবং সে লক্ষ্যে যৌক্তিক পদক্ষেপ গ্রহণ। ⦿ আঞ্চলিক সহযোগিতার নীতি গ্রহণের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন ইত্যাদি। ⦿ মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক গড়ে তোলা। সুতরাং আমরা বলতে পারি, বর্তমান বিশ্বের প্রায় প্রতিটি রাষ্ট্রই সুনির্দিষ্ট কিছু বৈদেশিক নীতি মেনে চলে। বাংলাদেশও তার দেশের শান্তি ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে যুগোপযোগী বৈদেশিক নীতি গ্রহণ করেছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রহমান যে নীতিতে বিশ্বাসী তা বাংলাদেশের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর