উদ্দীপকের বিষয়ে দুদকের ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে খাদ্যে ভেজাল সমস্যা নিয়ে আলোকপাত করা হয়েছে। বর্তমানে আমাদের প্রাত্যহিক জীবনে যে সমস্যাগুলো প্রকট হয়ে উঠছে খাদ্যে ভেজাল তার মধ্যে অন্যতম। মাছ, মাংস, তরিতরকারি থেকে শুরু করে তৈরি খাবার, ফলমূল এমনকি শিশুখাদ্যে পর্যন্ত ভেজালের ভয়ঙ্কর দৌরাত্ম্য লক্ষ করা যাচ্ছে। একশ্রেণির অসাধু ব্যবসায়ীর সীমাহীন মুনাফা অর্জনের লোভ, নাগরিক অসচেতনতা এবং আইন প্রণয়নে প্রশাসনের শিথিলতাই এ সমস্যার প্রধান কারণ। এ সমস্যা সমাধানে সাধারণ জনগণের পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক দায়িত্ব রয়েছে। তন্মধ্যে দুর্নীতি দমন কমিশনের ভূমিকা নিচে ব্যাখ্যা করা হলো- সাধারণ অর্থে নীতিবিহীন কাজ করাই হচ্ছে দুর্নীতি। উদ্দীপকের খাদ্যে ভেজাল এ নীতিবিহীন কাজেরই একটি অংশ। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন এসব নীতিবিহীন কাজকে কমিয়ে আনার ক্ষেত্রে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্নীতি দমন কমিশন অপরাধসমূহ অনুসন্ধান ও তদন্ত পরিচালনা, মামলা দায়ের ও পরিচালনা, গণসচেতনতা গড়ে তোলা, দেশে বিদ্যমান বিভিন্ন অপরাধের উৎস চিহ্নিত করতে নানা কাজ করে যাচ্ছে। তাছাড়া খাদ্যে ভেজাল প্রতিরোধের বিষয়ে গবেষণা পরিকল্পনা তৈরি করে এবং গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে করণীয় সম্পর্কে রাষ্ট্রপতির নিকট সুপারিশ পেশ করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়ে দুদকের ভূমিকা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর