শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শেষ বাক্যটি আলোচনা করো।

উত্তর: উদ্দীপকের শেষ বাক্যটি অর্থাৎ 'আসলে খাদ্যে ভেজাল দেয়া অর্থ মানবদেহে ভেজাল দেওয়া'।উদ্দীপকের এ বাক্যটি দ্বারা আমরা খাদ্যে ভেজালের প্রভাব সম্পর্কে অবগত হই। খাদ্যে ভেজাল মানবদেহে নানা ধরনের প্রভাব ফেলতে পারে। নিচে তা আলোচনা করা হলোঃ খাদ্যদ্রব্যে ভেজালের আধিক্য সমাজজীবনের সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব ফেলছে। খাদ্যদ্রব্যে ভেজাল দেশের জনস্বাস্থ্যের সমস্যাকে তীব্রতর করে তুলছে।ভেজাল খাদ্যদ্রব্য মানুষের মধ্যে নানা রোগ ছড়িয়ে থাকে। এ খাদ্যদ্রব্য গ্রহণে পেটের পীড়া, আলসার, দৃষ্টিহীনতা এমনকি ক্যান্সারের মতো রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। শিশুরা নানা রকম ভেজাল খাদ্য যেমন জুস, চানাচুর, চিপস, চকোলেট প্রভৃতি খাদ্য গ্রহণ করে মারাত্মকভাবে নানা রোগে আক্রান্ত হচ্ছে; যা নতুন প্রজন্মকে দুর্বল জাতিতে পরিণত করছে। ভেজাল খাদ্যদ্রব্যের কারণে যে স্বাস্থ্যহীনতার সৃষ্টি হয় তা কর্মক্ষম মানুষের কর্মস্পৃহা ও উৎপাদন ক্ষমতাকে হ্রাস করে। ভেজালের দৌরাত্ম্যে তরুণ-তরুণীদের জীবনে নেমে আসছে অন্ধকার। দেশের লক্ষ লক্ষ মানুষ খাদ্যে, পানীয়ে, ওষুধে ভেজাল খেয়ে প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে। সুতরাং আমরা বলতে পারি, খাদ্যে ভেজাল একটি সামাজিক অপরাধ। এ অপরাধ মানুষের প্রাত্যহিক খাবারের মাধ্যমে তার রক্তের মধ্যে প্রবেশ করছে। তাই ভেজালের সর্বনাশা গ্রাস থেকে রক্ষা পাওয়ার জন্য সকলের আন্তরিক প্রচেষ্টা জরুরি।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের শেষ বাক্যটি আলোচনা করো।

উদ্দীপক

বাংলাদেশের একজন ব্যবসায়ী খাদ্যে ভেজাল দিয়ে অনেক টাকা উপার্জন করেছেন। তাকে বিচারের সম্মুখীন করা হয় এবং আইন অনুযায়ী তার শাস্তি হয়। আসলে খাদ্যে ভেজাল দেওয়া অর্থ মানবদেহে ভেজাল দেওয়া।

Jessore · 2017

উত্তর

HIV-এর বিস্তারিত রূপ হলো- Human Immunodeficiency Virus

উত্তর

ইভটিজিং মূলত প্রকাশ্যে যৌন হয়রানি, পথেঘাটে উত্ত্যক্ত করা বা পুরুষ দ্বারা নারী নির্যাতন নির্দেশক একটি শব্দ। বর্তমানে ইভটিজিং বেড়ে যাওয়ার পেছনে পরিবারে নারীদের যথাযথ মূল্যায়ন না করা ও নারীদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি অনেকটা দায়ী। এছাড়াও পারিবারিক ও সামাজিকভাবে সুশিক্ষার অভাব, নৈতিক মূল্যবোধের অবক্ষয়, পরিবারে শিশুর সঠিক সামাজিকীকরণের অভাব ইভটিজিং এর কারণ হিসেবে ধরা যায়। মাদকাসক্ত ও বেকার যুবকরা হতাশাগ্রস্ত হয়ে পড়লে নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ইভটিজিং করে। এছাড়াও ধর্মীয় অনুশাসনের অভাব, বিদেশি সংস্কৃতির প্রভাব, স্যাটেলাইট টেলিভিশন ইভটিজিং এর জন্যে ব্যাপকভাবে দায়ী।

উত্তর

উদ্দীপকে খাদ্যে ভেজাল সমস্যা নিয়ে আলোকপাত করা হয়েছে। বর্তমানে আমাদের প্রাত্যহিক জীবনে যে সমস্যাগুলো প্রকট হয়ে উঠছে খাদ্যে ভেজাল তার মধ্যে অন্যতম। মাছ, মাংস, তরিতরকারি থেকে শুরু করে তৈরি খাবার, ফলমূল এমনকি শিশুখাদ্যে পর্যন্ত ভেজালের ভয়ঙ্কর দৌরাত্ম্য লক্ষ করা যাচ্ছে। একশ্রেণির অসাধু ব্যবসায়ীর সীমাহীন মুনাফা অর্জনের লোভ, নাগরিক অসচেতনতা এবং আইন প্রণয়নে প্রশাসনের শিথিলতাই এ সমস্যার প্রধান কারণ। এ সমস্যা সমাধানে সাধারণ জনগণের পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক দায়িত্ব রয়েছে। তন্মধ্যে দুর্নীতি দমন কমিশনের ভূমিকা নিচে ব্যাখ্যা করা হলো- সাধারণ অর্থে নীতিবিহীন কাজ করাই হচ্ছে দুর্নীতি। উদ্দীপকের খাদ্যে ভেজাল এ নীতিবিহীন কাজেরই একটি অংশ। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন এসব নীতিবিহীন কাজকে কমিয়ে আনার ক্ষেত্রে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্নীতি দমন কমিশন অপরাধসমূহ অনুসন্ধান ও তদন্ত পরিচালনা, মামলা দায়ের ও পরিচালনা, গণসচেতনতা গড়ে তোলা, দেশে বিদ্যমান বিভিন্ন অপরাধের উৎস চিহ্নিত করতে নানা কাজ করে যাচ্ছে। তাছাড়া খাদ্যে ভেজাল প্রতিরোধের বিষয়ে গবেষণা পরিকল্পনা তৈরি করে এবং গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে করণীয় সম্পর্কে রাষ্ট্রপতির নিকট সুপারিশ পেশ করে।

উত্তর

উদ্দীপকের শেষ বাক্যটি অর্থাৎ 'আসলে খাদ্যে ভেজাল দেয়া অর্থ মানবদেহে ভেজাল দেওয়া'।উদ্দীপকের এ বাক্যটি দ্বারা আমরা খাদ্যে ভেজালের প্রভাব সম্পর্কে অবগত হই। খাদ্যে ভেজাল মানবদেহে নানা ধরনের প্রভাব ফেলতে পারে। নিচে তা আলোচনা করা হলোঃ খাদ্যদ্রব্যে ভেজালের আধিক্য সমাজজীবনের সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব ফেলছে। খাদ্যদ্রব্যে ভেজাল দেশের জনস্বাস্থ্যের সমস্যাকে তীব্রতর করে তুলছে।ভেজাল খাদ্যদ্রব্য মানুষের মধ্যে নানা রোগ ছড়িয়ে থাকে। এ খাদ্যদ্রব্য গ্রহণে পেটের পীড়া, আলসার, দৃষ্টিহীনতা এমনকি ক্যান্সারের মতো রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। শিশুরা নানা রকম ভেজাল খাদ্য যেমন জুস, চানাচুর, চিপস, চকোলেট প্রভৃতি খাদ্য গ্রহণ করে মারাত্মকভাবে নানা রোগে আক্রান্ত হচ্ছে; যা নতুন প্রজন্মকে দুর্বল জাতিতে পরিণত করছে। ভেজাল খাদ্যদ্রব্যের কারণে যে স্বাস্থ্যহীনতার সৃষ্টি হয় তা কর্মক্ষম মানুষের কর্মস্পৃহা ও উৎপাদন ক্ষমতাকে হ্রাস করে। ভেজালের দৌরাত্ম্যে তরুণ-তরুণীদের জীবনে নেমে আসছে অন্ধকার। দেশের লক্ষ লক্ষ মানুষ খাদ্যে, পানীয়ে, ওষুধে ভেজাল খেয়ে প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে। সুতরাং আমরা বলতে পারি, খাদ্যে ভেজাল একটি সামাজিক অপরাধ। এ অপরাধ মানুষের প্রাত্যহিক খাবারের মাধ্যমে তার রক্তের মধ্যে প্রবেশ করছে। তাই ভেজালের সর্বনাশা গ্রাস থেকে রক্ষা পাওয়ার জন্য সকলের আন্তরিক প্রচেষ্টা জরুরি।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।