শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত মি. গালিব এর কর্মকাণ্ড কোন সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত মি. গালিবের কর্মকাণ্ড বাংলাদেশের অন্যতম নাগরিক সমস্যা খাদ্যে ভেজালকে নির্দেশ করে। সাধারণভাবে খাদ্যে ভেজাল বলতে খাঁটি বা আসল পণ্যের সাথে নিম্নমানের পণ্য বা রাসায়নিক পদার্থের মিশ্রণ ঘটিয়ে বিক্রি করাকে বোঝায়। এতে দ্রব্যের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বিশুদ্ধতাও হারায়। বর্তমানে খাদ্যে ভেজাল একটি মারাত্মক সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা হিসেবে পরিগণিত হয়েছে। খাদ্যে ভেজালের অন্যতম প্রধান কারণ হলো অধিকতর মুনাফা অর্জন করা। খাদ্যদ্রব্যের সাথে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশিয়ে কিছু অসাধু ব্যবসায়ী জনসাধারণের সাথে প্রতারণা করে। বর্তমান সময়ে বাংলাদেশের শহরাঞ্চলের নাগরিকরা খাদ্যে ভেজাল নিয়ে বেশ উদ্বিগ্ন। কারণ, তারাই খাদ্যে ভেজালের মুখোমুখি হয় বেশি। ব্যবসায়ী মি. গালিব প্রতিদিন তার পণ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করেন। অতি মুনাফার লোভে তিনি জেনেশুনে এ নাগরিক সমস্যাটি সৃষ্টি করেছেন। এখানে খাদ্যে ভেজালের প্রতি ইঙ্গিত করা হয়েছে। বর্তমানে বিভিন্ন অসাধু উৎপাদনকারী ও ব্যবসায়ীরা স্বল্প সময়ে ও কম খরচে বেশি লাভের আশায় ক্ষতিকর রাসায়নিক পদার্থের সাহায্যে অপরিপক্ক দ্রব্যকে পাকিয়ে বা রং পরিবর্তন করে বিক্রি করছে, যা খাদ্যে ভেজালের অন্তর্গত। তাই বলা যায়, উদ্দীপকে নাগরিক সমস্যা খাদ্যে ভেজালকে ইঙ্গিত করা হয়েছে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত মি. গালিব এর কর্মকাণ্ড কোন সমস্যাকে নির্দেশ করে? …

উদ্দীপক

মি. গালিব একজন ব্যবসায়ী। তিনি প্রতিদিন তার পণ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে। ভ্রাম্যমাণ আদালত তাকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহারের জন্য জরিমানাও করেন। অতি মুনাফার লোভে তিনি জেনেশুনে নাগরিক সমস্যা সৃষ্টি করেছেন।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

উদ্দীপকে উল্লেখিত মি. গালিবের কর্মকাণ্ড বাংলাদেশের অন্যতম নাগরিক সমস্যা খাদ্যে ভেজালকে নির্দেশ করে। সাধারণভাবে খাদ্যে ভেজাল বলতে খাঁটি বা আসল পণ্যের সাথে নিম্নমানের পণ্য বা রাসায়নিক পদার্থের মিশ্রণ ঘটিয়ে বিক্রি করাকে বোঝায়। এতে দ্রব্যের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বিশুদ্ধতাও হারায়। বর্তমানে খাদ্যে ভেজাল একটি মারাত্মক সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা হিসেবে পরিগণিত হয়েছে। খাদ্যে ভেজালের অন্যতম প্রধান কারণ হলো অধিকতর মুনাফা অর্জন করা। খাদ্যদ্রব্যের সাথে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশিয়ে কিছু অসাধু ব্যবসায়ী জনসাধারণের সাথে প্রতারণা করে। বর্তমান সময়ে বাংলাদেশের শহরাঞ্চলের নাগরিকরা খাদ্যে ভেজাল নিয়ে বেশ উদ্বিগ্ন। কারণ, তারাই খাদ্যে ভেজালের মুখোমুখি হয় বেশি। ব্যবসায়ী মি. গালিব প্রতিদিন তার পণ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করেন। অতি মুনাফার লোভে তিনি জেনেশুনে এ নাগরিক সমস্যাটি সৃষ্টি করেছেন। এখানে খাদ্যে ভেজালের প্রতি ইঙ্গিত করা হয়েছে। বর্তমানে বিভিন্ন অসাধু উৎপাদনকারী ও ব্যবসায়ীরা স্বল্প সময়ে ও কম খরচে বেশি লাভের আশায় ক্ষতিকর রাসায়নিক পদার্থের সাহায্যে অপরিপক্ক দ্রব্যকে পাকিয়ে বা রং পরিবর্তন করে বিক্রি করছে, যা খাদ্যে ভেজালের অন্তর্গত। তাই বলা যায়, উদ্দীপকে নাগরিক সমস্যা খাদ্যে ভেজালকে ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত নাগরিক সমস্যা তথা খাদ্যে ভেজাল প্রতিরোধে আমার সুপারিশসমূহ- খাদ্যের মধ্যে মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ উপাদান মেশানোকে খাদ্যে ভেজাল হিসেবে চিহ্নিত করা হয়। খাদ্যদ্রব্যের সাথে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশিয়ে কিছু অসাধু ব্যবসায়ী জনসাধারণের সাথে প্রতারণা করে ক্ষতিকর রাসায়নিক পদার্থের ব্যবহার সবচেয়ে বেশি লক্ষ করা যায় অপরিপক্ব ফল পাকানো এবং এর রং আকর্ষণীয় করার ক্ষেত্রে বা মাছ, মাংস, সবজি, সতেজ রাখতে। উদ্দীপকে বলা হয়েছে, কামাল বাজার থেকে একটি ইলিশ মাছ কিনে নিয়ে আসে। মাছটি রান্না করে খাওয়ার পরে তার পরিবারের সকল সদস্য অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি হওয়ার পরে ডাক্তার তাদের জানায় রাতের খাবারে অতিরিক্ত রাসায়নিক পদার্থ ছিল। এখানে খাদ্যে ভেজাল বিষয়টির প্রতিই ইঙ্গিত করা হয়েছে। খাদ্যে ভেজাল প্রতিরোধে আমরা নানারকম পদক্ষেপ নিতে পারি। খাদ্যদ্রব্য ঠিক আছে বা ভেজালমুক্ত কি না সে ব্যাপারে সরকারি ও বেসরকারিভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অধিক জরুরি। খাদ্যে ভেজাল প্রমাণিত হলে উৎপাদনকারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বর্তমান বাংলাদেশ সরকার খাদ্যে ভেজাল রোধে “নিরাপদ খাদ্য আইন-২০১৩' প্রণয়ন করেছে। এ আইনে অপরাধভেদে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এ আইন যথাযথভাবে প্রয়োগ করলে খাদ্যে ভেজাল অনেকাংশে কমে আসবে। এর পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। ভেজাল খাদ্য কীভাবে সমাজের ক্ষতি করছে এবং এর মারাত্মক পরিণতি বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনসচেতনতা গড়ে তুলতে হবে। এছাড়া স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে খাদ্যে ভেজালের কুফল সম্পর্কে প্রচারণা চালিয়ে একটি প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। ভেজালের বিরুদ্ধে ব্যবসায়ী সম্প্রদায়সহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। উপরে উল্লিখিত ব্যবস্থাগুলো গ্রহণ এবং যথাযথভাবে কার্যকর করা হলে খাদ্যে ভেজাল প্রতিরোধ করা যাবে বলে আমি মনে করি।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।