উদ্দীপকে. কোন সামাজিক সমস্যা ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সামাজিক সমস্যা 'দুর্নীতি' ফুটে উঠেছে। যে সকল কর্মকাণ্ড প্রচলিত সামাজিক নিয়মনীতির পরিপন্থি এবং সাধারণভাবে বিবেকের কাছে অগ্রহণযোগ্য তাকেই দুর্নীতি বলে। দুর্নীতি একটি মারাত্মক সামাজিক ব্যাধি। সাধারণভাবে দুর্নীতি বলতে ঘুষ লেনদেন, স্বজনপ্রীতি, প্রতারণা, ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার ইত্যাদিকে বোঝায়। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের মতে, “যে কর্মকাণ্ড সাধারণভাবে বিবেকের কাছে গ্রহণযোগ্য নয় তাকেই দুর্নীতি বলা হয়।” মোটকথা, নীতিবিরুদ্ধ কাজই হলো দুর্নীতি। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে 'দুর্নীতি' অন্যতম ভয়াবহ সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। উদ্দীপকে লক্ষ করা যায়, বেলাল সাহেব একজন তৃতীয় শ্রেণির সরকারি চাকুরিজীবী। তবে ঢাকা শহরে তার পাঁচটি প্লট, তিনটি বাড়ি এবং দুটি গাড়ি আছে। অর্থাৎ বেলাল সাহেবের আয়ের সাথে সম্পদের সামঞ্জস্য নেই। এ থেকে বোঝা যায়, তিনি প্রতারণা এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার করেছেন যা সামাজিক সমস্যা দুর্নীতির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে দুর্নীতি সামাজিক সমস্যাটিই প্রতিফলিত হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে. কোন সামাজিক সমস্যা ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর