উক্ত সমস্যা প্রতিরোধের উপায় বর্ণনা করো।
উত্তর: উক্ত সমস্যা অর্থাৎ দুর্নীতি প্রতিরোধের বেশকিছু উপায় রয়েছে। দুর্নীতি সমাজদেহে ক্যান্সার সমতুল্য সামাজিক ব্যাধি। তবে জবাবদিহিতামূলক রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি গড়ে উঠতে পারে না। দক্ষ, কার্যকরী ও জবাবদিহিতামূলক নির্বাচন কমিশন এবং কমিশন কর্তৃক স্বাধীন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি হ্রাস পাবে। আইনসভার সদস্যদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত হলেও দুর্নীতি হ্রাস পাবে। স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজের সকল স্তর থেকে দুর্নীতি অনেকাংশে দূরীভূত হবে। প্রশাসনের সকল স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দুর্নীতি প্রতিহত করা সম্ভব। দুর্নীতি নিরসনে জবাবদিহিতার পাশাপাশি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ শাস্তির ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। দুর্নীতি প্রতিরোধের জন্য কঠোর আইনি ব্যবস্থা ও এর প্রয়োগ অত্যাবশ্যক। দুর্নীতিগ্রস্ত ব্যক্তির কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি হলে দুর্নীতির বিস্তার ঘটবে,না। সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধের জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। প্রচার মাধ্যমগুলো দুর্নীতিবিরোধী প্রচারণা, সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র ইত্যাদি প্রচার করে জনগণের মধ্যে দুর্নীতির বিরূপ প্রভাব উপস্থাপন করে দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। এছাড়া কার্যকর দুর্নীতি দমন কমিশন, সুষ্ঠু বেতন কাঠামো, নৈতিকতার শিক্ষাদান, ব্যাপক গণসচেতনতা প্রভৃতি দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে । পরিশেষে বলা যায়, উল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণ ও কার্যকর করার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত সমস্যা প্রতিরোধের উপায় বর্ণনা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর