শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো নাগরিক সমস্যার সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।

উত্তর: হ্যাঁ, উদ্দীপকের সাথে আমার পঠিত নাগরিক সমস্যা ইভটিজিং-এর সাদৃশ্য আছে। ইভটিজিং বর্তমান সময়ে বহুল আলোচিত একটি সমস্যা। বিশেষভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি সামাজিক অসুস্থতা হিসেবে পরিলক্ষিত হচ্ছে। 'ইভ' বলতে বোঝায় রমণী বা নারী, টিজিং' বলতে উত্ত্যক্ত করা বা বিরক্ত করাকে বোঝায়। আর ইভটিজিং হচ্ছে পুরুষ সমাজ কর্তৃক নারীর উত্ত্যক্ত বা বিরক্তির শিকার হওয়া। পুরুষ কর্তৃক নারীদের প্রতি বাজে মন্তব্য, কুপ্রস্তাব, অশ্লীল বাক্য প্রয়োগ, অপ্রীতিকর অঙ্গভঙ্গি করা, শারীরিক লাঞ্ছনা, শিস বাজানো, সুযোগে গায়ে পড়ে ধাক্কা দেওয়া, উস্কানিমূলক তালি বাজানো, মোৱাইল ফোনে বিরক্ত করা, কাগজে অশ্লীল কথা লিখে মেয়েদের দিকে নিক্ষেপ করা, পথরোধ করা প্রভৃতি ঘটনা যখন ঘটানো হয় তখন তাকে ইভটিজিং বলা হয়। উদ্দীপকে বলা হয়েছে, দ্বাদশ শ্রেণির ছাত্র নাজিবাকে কলেজে যাওয়ার পথে কয়েকজন বখাটে প্রায়ই উত্যক্ত করে। নাজিবার প্রতি বখাটেদের বর্তমান সামাজিক সমস্যার অন্যতম ইভটিজিং-কে ইঙ্গিত করে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো নাগরিক সমস্যার সাদৃশ্য আছে কি? ব্যাখ…

উদ্দীপক

নাজিবা দ্বাদশ শ্রেণির একজন মেধাবী ছাত্রী। তার কলেজে যাওয়ার পথে কয়েকজন বখাটে তাকে প্রায়ই উত্যক্ত করে। সাহসী নাজিবা নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে বিষয়টি অবহিত করে। আইন প্রয়োগকারী সংস্থার ত্বরিত পদক্ষেপে ছাত্রীটির নিরাপত্তা নিশ্চিত হয়।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

OIC-এর পূর্ণরূপ হলো - Organisation of Islamic Cooperation.

উত্তর

Eve Teasing শব্দের বাংলা প্রতিশব্দ হলো নারীকে পরিহাস বা জ্বালাতন। ইভটিজিং-এর একটি কারণ হলো আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব। এর প্রভাবে স্মার্ট ফোন বা ল্যাপটপের মাধ্যমে যুব সমাজ নানা দেশের অপসংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে। যার প্রভাব পড়ছে যুব সমাজের সামগ্রিক আচরণের ওপর। যা তাদের নৈতিকতা ধ্বংস করে ইভটিজিং- এর মতো গর্হিত আচরণ করতে প্রভাবিত করছে এবং তারা এটিকে উপভোগ্য বলে মনে করছে।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের সাথে আমার পঠিত নাগরিক সমস্যা ইভটিজিং-এর সাদৃশ্য আছে। ইভটিজিং বর্তমান সময়ে বহুল আলোচিত একটি সমস্যা। বিশেষভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি সামাজিক অসুস্থতা হিসেবে পরিলক্ষিত হচ্ছে। 'ইভ' বলতে বোঝায় রমণী বা নারী, টিজিং' বলতে উত্ত্যক্ত করা বা বিরক্ত করাকে বোঝায়। আর ইভটিজিং হচ্ছে পুরুষ সমাজ কর্তৃক নারীর উত্ত্যক্ত বা বিরক্তির শিকার হওয়া। পুরুষ কর্তৃক নারীদের প্রতি বাজে মন্তব্য, কুপ্রস্তাব, অশ্লীল বাক্য প্রয়োগ, অপ্রীতিকর অঙ্গভঙ্গি করা, শারীরিক লাঞ্ছনা, শিস বাজানো, সুযোগে গায়ে পড়ে ধাক্কা দেওয়া, উস্কানিমূলক তালি বাজানো, মোৱাইল ফোনে বিরক্ত করা, কাগজে অশ্লীল কথা লিখে মেয়েদের দিকে নিক্ষেপ করা, পথরোধ করা প্রভৃতি ঘটনা যখন ঘটানো হয় তখন তাকে ইভটিজিং বলা হয়। উদ্দীপকে বলা হয়েছে, দ্বাদশ শ্রেণির ছাত্র নাজিবাকে কলেজে যাওয়ার পথে কয়েকজন বখাটে প্রায়ই উত্যক্ত করে। নাজিবার প্রতি বখাটেদের বর্তমান সামাজিক সমস্যার অন্যতম ইভটিজিং-কে ইঙ্গিত করে।

উত্তর

হ্যাঁ, আচরণ আমি মনে করি উদ্দীপকে উল্লেখিত নিরাপত্তা নারী শিক্ষার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। ইভটিজিং নারী শিক্ষার হার কমানোর মাধ্যমে শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ইভটিজিং নারীদের মধ্যে ভয়, উদ্বেগ, নিরাপত্তাহীনতা, অসহায়ত্ব প্রভৃতি সৃষ্টি করে। অনেক নারী শিক্ষার্থী চলাচলের নিরাপত্তাহীনতার দরুণ বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়। কোনো কোনো অভিভাবক ইভজিটিং থেকে রক্ষা করতে মেয়েকে স্কুলে পাঠানোর পরিবর্তে বিয়ে দিয়ে দেন। এর ফলে নারীরা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ে। অর্থাৎ ইভটিজিং-এর প্রভাবে নারী শিক্ষার হার কমে যায়। যা দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার অগ্রগতির ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। উদ্দীপকের আইন প্রয়োগকারী সংস্থার ত্বরিত পদক্ষেপ নাজিবা নামক ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করেছে। আমাদের দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ইভটিজিং-এর বিরুদ্ধে ত্বরিত পদক্ষেপ নেয় তবে নারীর নিরাপত্তা বিশেষ করে নারী শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত হবে। তাহলে তারা নির্বিঘ্নে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে। পাশাপাশি অভিভাবকরাও মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে আগ্রহী হবেন। এর ফলে নারীরা শিক্ষা লাভের সুযোগ পাবে। আর শিক্ষিত নারীরা সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, নারীর নিরাপত্তাহীনতা যেমন তাদের শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তেমনি তাদের নিরাপত্তা নিশ্চিত হলে নারী শিক্ষার ওপর ইতিবাচক প্রভাব পড়বে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।