তুমি কি মনে কর, উল্লেখিত নিরাপত্তা নারী শিক্ষার উপর ইতিবাচক প্রভাব ফেলবে?
উত্তর: হ্যাঁ, আচরণ আমি মনে করি উদ্দীপকে উল্লেখিত নিরাপত্তা নারী শিক্ষার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। ইভটিজিং নারী শিক্ষার হার কমানোর মাধ্যমে শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ইভটিজিং নারীদের মধ্যে ভয়, উদ্বেগ, নিরাপত্তাহীনতা, অসহায়ত্ব প্রভৃতি সৃষ্টি করে। অনেক নারী শিক্ষার্থী চলাচলের নিরাপত্তাহীনতার দরুণ বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়। কোনো কোনো অভিভাবক ইভজিটিং থেকে রক্ষা করতে মেয়েকে স্কুলে পাঠানোর পরিবর্তে বিয়ে দিয়ে দেন। এর ফলে নারীরা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ে। অর্থাৎ ইভটিজিং-এর প্রভাবে নারী শিক্ষার হার কমে যায়। যা দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার অগ্রগতির ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। উদ্দীপকের আইন প্রয়োগকারী সংস্থার ত্বরিত পদক্ষেপ নাজিবা নামক ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করেছে। আমাদের দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ইভটিজিং-এর বিরুদ্ধে ত্বরিত পদক্ষেপ নেয় তবে নারীর নিরাপত্তা বিশেষ করে নারী শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত হবে। তাহলে তারা নির্বিঘ্নে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে। পাশাপাশি অভিভাবকরাও মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে আগ্রহী হবেন। এর ফলে নারীরা শিক্ষা লাভের সুযোগ পাবে। আর শিক্ষিত নারীরা সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, নারীর নিরাপত্তাহীনতা যেমন তাদের শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তেমনি তাদের নিরাপত্তা নিশ্চিত হলে নারী শিক্ষার ওপর ইতিবাচক প্রভাব পড়বে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উল্লেখিত নিরাপত্তা নারী শিক্ষার উপর ইতিবাচক প্রভাব …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর