উদ্দীপকের আলোকে নাহিদের প্রতি তার পরিবার ও বন্ধুবান্ধবের আচরণের মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে নাহিদের যে ভাইরাস ঘটিত রোগে আক্রান্ত হয়েছে তার নাম এইডস এবং ডাক্তারের কথা শুনে নাহিদের পরিবার ও বন্ধু-বান্ধব নারীদের প্রতি সহযোগিতা সহমর্মিতার হাত প্রসারিত করে। তার পরিবার ও বন্ধু-বান্ধবের আচরণের মূল্যায়ন নিম্নে করা হলো: তার বন্ধু-বান্ধব এবং পরিবারের আচরণ একদম যথার্থ। কারণ এইডস কোনো ছোয়াচে রোগ নয়। এইডস একটি মরণব্যাধি হওয়ায় এ সম্পর্কে মানুষের রয়েছে ব্যাপক ভীতি।এর বিপরীতে তেমনি রয়েছে ব্যাপক অজ্ঞতাও। আর এ অজ্ঞতার ফলে এইচআইভি বহণকারী ব্যক্তি বা এইডস আক্রান্ত রোগীকে একইসঙ্গে সামাজিকভাবেও অবর্ণনীয় দুর্ভোগ হয়। এইডস সম্পর্কে সচেতনতার অভাবে এবং অযৌক্তিক ঘৃণার কারণে দুঃখজনক আর অমানবিক অভিজ্ঞতার মাধ্যমে জীবন দিতে হয়েছে অনেক এইডস রোগীকে। কিন্তু বাস্তব হল, এইচআইভি ছোঁয়াচে নয় এবং শুধুমাত্র স্পর্শের মাধ্যমেই এইচআইভি এক শরীর থেকে অন্য শরীরে স্থানান্তরিত হতে পারে না। এ বিচারে, এইচআইভি বহনকারী ব্যক্তি অন্য সাধারণ ব্যক্তিদের মতোই স্বাভাবিক আচরণ প্রত্যাশা করতে পারেন। **HIV যেভাবে ছড়ায় HIV বহনকারী কোনো ব্যক্তির শরীর থেকে অন্য কোনো ব্যক্তির শরীরে HIV প্রবেশ করালেই কেবল HIV ছড়াতে পারে। HIV বহনকারী ব্যক্তির শরীর থেকে অন্য স্বাভাবিক কোনো ব্যক্তির শরীরে HIV প্রবেশের কয়েকটি মাধ্যম রয়েছে: ১. এইচ.আই.ভি দ্বারা আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করলে, ২. ইন্জেকশনের একই সুচ ও সিরিঞ্জ একাধিক ব্যক্তি ব্যবহার করলে কিংবা অপরিশোধিত অবস্থায় ব্যবহৃত হলে, ৩. এইচ.আই.ভি সংক্রমিক মায়ের দুধ পানের মাধ্যমে, ৪. এইচ.আই.ভি এবং এইডস আক্রান্ত কোনো নারী বা পুরুষের সাথে অন্য কোনো সুস্থ নারী বা পুরুষের অনিরাপদ দৈহিক মিলনের ফলে, ৫. এইচ.আই.ভি 'সংক্রমিত অঙ্গ (যেমন- হৃদপিণ্ড, কিডনি, কর্ণিয়া ইত্যাদি) বা কোষসমষ্টি কোনো সুস্থ ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলে, ৬. এইচ.আই.ভি সংক্রমিত রোগীর ক্ষেত্রে ব্যবহৃত অপারেশনের যন্ত্রপাতি জীবাণুমুক্ত না করে ব্যবহার করলে, ৭. এইচ.আই.ভি এবং এইডস-এ আক্রান্ত মায়ের মাধ্যমে শিশু গর্ভাবস্থায়, প্রসবের সময়, মায়ের দুধ পানের মাধ্যমে সংক্রমিত হতে পারে।ইত্যাদি। **এইডস আক্রান্তদের প্রতি আমাদের আচরণ যেমন হবে: এইডস আক্রান্ত ব্যক্তির একদিকে যেমন একটি পরিবারের সদস্য, তেমনি তিনি সমাজেরও একজন সদস্য। তাদের প্রতি আমাদের আচরণ ও মনোভাব হওয়া উচিত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ : ১. তাদের প্রতি আমাদের আচরণ ও মনোভাব হবে ইতিবাচক, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ, ২. তাদের প্রতি হতে হবে সহানুভূতিশীল ও যত্নবান, ৩. তাদেরকে মানসিকভাবে প্রফুল্ল রাখার চেষ্টা করতে হবে, ৪. অন্য সকলের মতো তাদেরকেও সমান সুযোগ-সুবিধা প্রদান করতে হবে, ৫. তাদের প্রতি বৈষম্যমূলক মনোভাব পোষণ বা প্রদর্শন করা যাবে না, ৬ . তাদেরকে চাকরি ও অন্যান্য কাজ থেকে বঞ্চিত করা যাবে না, ৭. তাদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে, ৮. এইডস রোগীদের পরিচর্চার সময় স্বাভাবিক আচরণ করতে হবে, ৯. এইডস রোগীদের সাথে বসবাস, খাওয়া দাওয়া, আসবাবপত্রের ব্যবহার ইত্যাদি সকল ক্ষেত্রে সাধারণ রোগীদের মতোই সহানুভূতিশীল মনোভাব প্রদর্শন করতে হবে। ইত্যাদি। উদ্দিপকে নাহিদের পরিবার ও বন্ধুদের নাহিদের এইডস আক্রান্ত হবার কথা শুনে সহযোগিতা ও সহমর্মিতার হাত প্রসারিত করে যা একদম যথাযথ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে নাহিদের প্রতি তার পরিবার ও বন্ধুবান্ধবের আচরণের মূল…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর