শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত বিষয়টি বাংলাদেশের উপর কীরূপ প্রভাব ফেলছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়টি হলো জলবায়ু পরিবর্তন, যা বাংলাদেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। উদ্দীপকে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের উষ্ণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে সাগরের উচ্চতা বৃদ্ধি পেয়ে নিচু এলাকা সমুদ্রের নিচে তলিয়ে যাচ্ছে। এর ফলে প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মানুষের জীবনের উপর ব্যাপক প্রভাব পড়ছে। এ থেকে বোঝা যায়, উদ্দীপকে জলবায়ু পরিবর্তন ও এর বিরূপ প্রভাবের কথা বলা হয়েছে, যা বাংলাদেশের ক্ষেত্রেও লক্ষ করা যাচ্ছে। জলবায়ুর এ পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। ফলে বাংলাদেশ নানা রকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের যে কয়টি অঞ্চল ও দেশ ক্ষতিগ্রস্ত হবে এর মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের সুদূরপ্রসারী প্রভাব বিদ্যমান। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে উপকূলবর্তী অঞ্চলসমূহে সমুদ্রের পানি ঢুকে পড়বে। আর সমুদ্রের লবণাক্ত পানির প্রভাবে গাছপালা, মৎস্যখামার ও শস্যক্ষেত্রের ক্ষতি হবে। এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলসমূহে ম্যানগ্রোভ ফরেস্টের ক্ষতি হচ্ছে। সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। উপকূলীয় এলাকার কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। জমির উর্বরাশক্তি কমে গেছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রয়োজনীয় বৃষ্টিপাত হচ্ছে না কিংবা হলেও তা সঠিক সময়ে সঠিক মাত্রায় হচ্ছে না। ফলে দেখা দিচ্ছে খরার মতো প্রাকৃতিক দুর্যোগ।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত বিষয়টি বাংলাদেশের উপর কীরূপ প্রভাব ফেলছে? ব্যাখ্যা…

উদ্দীপক

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের উষ্ণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং সাগরের উচ্চতা বৃদ্ধি পেয়ে নিচু এলাকা তলিয়ে যাচ্ছে সমুদ্রের নিচে। এর ফলে প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মানুষের জীবনের উপর ব্যাপক প্রভাব পড়েছে।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

পুরুষ কর্তৃক নারীকে উত্যক্ত, লাঞ্ছিত বা যৌন নিপীড়ন করাকে ইভটিজিং বলে।

উত্তর

বর্তমান বিশ্বের অন্যতম নাগরিক সমস্যা হলো এইডস। Acquired Immune Deficiency Syndrome বা AIDSAIDS^{\prime} হচ্ছে এক প্রকার রোগ যা আক্রান্ত ব্যক্তির শরীরে এমন একটি অবস্থার সৃষ্টি করে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যায় এবং এক পর্যায়ে তা সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলে এবং শরীরকে সহজেই আক্রান্ত করে ফেলে। 'AIDS” এর ওষুধ এখনও আবিষ্কৃত হয়নি। এ রোগের পরিণাম অকাল মৃত্যু।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিষয়টি হলো জলবায়ু পরিবর্তন, যা বাংলাদেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। উদ্দীপকে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের উষ্ণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে সাগরের উচ্চতা বৃদ্ধি পেয়ে নিচু এলাকা সমুদ্রের নিচে তলিয়ে যাচ্ছে। এর ফলে প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মানুষের জীবনের উপর ব্যাপক প্রভাব পড়ছে। এ থেকে বোঝা যায়, উদ্দীপকে জলবায়ু পরিবর্তন ও এর বিরূপ প্রভাবের কথা বলা হয়েছে, যা বাংলাদেশের ক্ষেত্রেও লক্ষ করা যাচ্ছে। জলবায়ুর এ পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। ফলে বাংলাদেশ নানা রকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের যে কয়টি অঞ্চল ও দেশ ক্ষতিগ্রস্ত হবে এর মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের সুদূরপ্রসারী প্রভাব বিদ্যমান। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে উপকূলবর্তী অঞ্চলসমূহে সমুদ্রের পানি ঢুকে পড়বে। আর সমুদ্রের লবণাক্ত পানির প্রভাবে গাছপালা, মৎস্যখামার ও শস্যক্ষেত্রের ক্ষতি হবে। এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলসমূহে ম্যানগ্রোভ ফরেস্টের ক্ষতি হচ্ছে। সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। উপকূলীয় এলাকার কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। জমির উর্বরাশক্তি কমে গেছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রয়োজনীয় বৃষ্টিপাত হচ্ছে না কিংবা হলেও তা সঠিক সময়ে সঠিক মাত্রায় হচ্ছে না। ফলে দেখা দিচ্ছে খরার মতো প্রাকৃতিক দুর্যোগ।

উত্তর

উক্ত সমস্যা তথা জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলা করার জন্য বেশকিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আমি মনে করি। জলবায়ু পরিবর্তনের প্রভাব সমগ্র বিশ্ব ও মানবজাতির জন্য হুমকিস্বরূপ। তাই জলবায়ু পরিবর্তন রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে কেবলমাত্র একটি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে না, অনেক রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ বিষয়ে কার্যকর ভূমিকার জন্য অবশ্যই জোটবদ্ধ বা কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক সহযোগী সংস্থার ভূমিকা একক রাষ্ট্রের তুলনায় বেশি কাজ করতে পারে। বিভিন্ন সময়ে বিশ্ব নেতৃবৃন্দ জলবায়ু পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন এবং তাদের এই অঙ্গীকারের প্রতিফলনও ঘটেছে কিছু ঘোষণায়। জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী শিল্পোন্নত দেশগুলো। এ দেশগুলোকে গ্রিন হাউজ গ্যাস উৎসারণের পরিমাণ আরো কমিয়ে আনতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং ভুক্তভোগী দেশগুলোকে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা প্রদানের জন্য উপযোগী আন্তর্জাতিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে হবে। যেসব দেশ গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের জন্য দায়ী সেগুলোকে এই চুক্তির আওতায় এনে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে আর্থিক সাহায্য প্রদানে বাধ্য করতে হবে। যেহেতু উন্নত দেশগুলো মনুষ্যসৃষ্ট জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী তাই তাদেরকে এ অভিঘাত মোকাবিলায় বাংলাদেশসহ দরিদ্র দেশগুলোতে বিভিন্ন সহযোগিতা প্রদান অব্যাহত রাখতে হবে। সেই সাথে সকল দেশের নাগরিকদের জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে। পরিশেষে বলা যায়, জলবায়ু পরিবর্তন রোধে পৃথিবীর সকল দেশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।