উক্ত সমস্যা মোকাবিলা করার জন্য কী কী করণীয় পদক্ষেপ নেওয়া যাবে বলে তুমি মনে কর? ব্যাখ্যা করো।
উত্তর: উক্ত সমস্যা তথা জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলা করার জন্য বেশকিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আমি মনে করি। জলবায়ু পরিবর্তনের প্রভাব সমগ্র বিশ্ব ও মানবজাতির জন্য হুমকিস্বরূপ। তাই জলবায়ু পরিবর্তন রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে কেবলমাত্র একটি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে না, অনেক রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ বিষয়ে কার্যকর ভূমিকার জন্য অবশ্যই জোটবদ্ধ বা কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক সহযোগী সংস্থার ভূমিকা একক রাষ্ট্রের তুলনায় বেশি কাজ করতে পারে। বিভিন্ন সময়ে বিশ্ব নেতৃবৃন্দ জলবায়ু পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন এবং তাদের এই অঙ্গীকারের প্রতিফলনও ঘটেছে কিছু ঘোষণায়। জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী শিল্পোন্নত দেশগুলো। এ দেশগুলোকে গ্রিন হাউজ গ্যাস উৎসারণের পরিমাণ আরো কমিয়ে আনতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং ভুক্তভোগী দেশগুলোকে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা প্রদানের জন্য উপযোগী আন্তর্জাতিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে হবে। যেসব দেশ গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের জন্য দায়ী সেগুলোকে এই চুক্তির আওতায় এনে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে আর্থিক সাহায্য প্রদানে বাধ্য করতে হবে। যেহেতু উন্নত দেশগুলো মনুষ্যসৃষ্ট জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী তাই তাদেরকে এ অভিঘাত মোকাবিলায় বাংলাদেশসহ দরিদ্র দেশগুলোতে বিভিন্ন সহযোগিতা প্রদান অব্যাহত রাখতে হবে। সেই সাথে সকল দেশের নাগরিকদের জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে। পরিশেষে বলা যায়, জলবায়ু পরিবর্তন রোধে পৃথিবীর সকল দেশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত সমস্যা মোকাবিলা করার জন্য কী কী করণীয় পদক্ষেপ নেওয়া যাবে বলে…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর