উদ্দীপকে বর্ণিত 'ক' কোন ধরনের রোগে আক্রান্ত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক' এইডস রোগে আক্রান্ত। উদ্দীপকে বলা হয়েছে, 'ক'-এর দীর্ঘদিন ধরে কাশি লেগে আছে এবং দিন দিন তার শরীরের ওজন হ্রাস পাচ্ছে। তিন প্রায়শই ক্লান্তি বোধ করেন। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার জানান তার রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এখানে এইডস (AIDS) রোগকে ইঙ্গিত করা হয়েছে। 'HIV [গণিত] নামক ভাইরাসের সংক্রমণে একজন মানুষের শরীরে যে অবস্থার সৃষ্টি হয়। তাকে এইডস বলা হয়। 'HIV ভাইরাসের সংক্রমিত ব্যক্তির রোগ | প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় বলে তার শরীরে যেকোনো রোগের জীবাণু সহজেই আক্রমণ করতে পারে। এইডস একপ্রকার ভাইরাসঘটিত রোগ। এই ভাইরাসকে "Human Immunodeficiency Virus [গণিত] বা 'HIV [গণিত] বলা হয়। এইডস আক্রান্ত হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। ফলে সামান্য অসুখও ধীরে ধীরে জটিল আকার ধারণ করে। এজন্যই এইডসকে ঘাতকব্যাধি বা মরণব্যাধি বলা হয়। এইডস এ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দিন দিন ওজন কমতে থাকা, সবসময় জ্বর জ্বর ভাব, দীর্ঘদিন যাবৎ শুকনো কাশি ও পাতলা পায়খানা, নাসিকাগ্রন্থি ফুলে যাওয়া, অত্যধিক দুর্বলতা, স্মৃতিশক্তি লোপ পাওয়া, হজমশক্তি কমে যাওয়া ইত্যাদি লক্ষণগুলো ফুটে ওঠে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ক' কোন ধরনের রোগে আক্রান্ত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর