উদ্দীপকের সৌরভ কোন ধরনের প্রতিবন্ধী? তাদের সমস্যাগুলো ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সৌরভ একজন দৃষ্টিপ্রতিবন্ধী। উদ্দীপকে বর্ণিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৌরভের ক্ষেত্রে দেখা যায়, তার চোখে আলো নেই। অর্থাৎ সে দেখতে পায় না। এ কারণে সে শ্রুতি লেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করে। সৌরভের এসব বৈশিষ্ট্য অনুযায়ী তাকে দৃষ্টিপ্রতিবন্ধী বলা যায়। প্রতিবন্ধীদের নিজস্ব প্রতিবন্ধিতাজনিত সমস্যা ছাড়াও সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে তাদেরকে যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তা অত্যন্ত ভয়াবহ। তারা সামাজিক ও পারিবারিক জীবনের প্রতিটি পদে সমস্যায় জর্জরিত। প্রতিবন্ধী ব্যক্তিদের বাস্তব পরিস্থিতির প্রেক্ষাপটে বলা যায়, তাদের ক্ষেত্রে শিক্ষার যথাযথ অধিকার সবচেয়ে অবহেলিত বিষয়। সমাজ ও পরিবারের সদস্য এবং শিক্ষা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সচেতনতার অভাব ও নেতিবাচক মনোভাবের ফলশ্রুতিতেই প্রতিবন্ধীরা এ গুরুতর সমস্যায় পড়ছে। এছাড়া প্রতিবন্ধীদের জন্য পেশা বা কর্মসংস্থানের ক্ষেত্রে অনুকূল পরিবেশের অভাব রয়েছে। আবার পারিবারিক ও সামাজিক জীবনে প্রতিবন্ধী শিশু, মহিলা বা কিশোরীদের অন্যান্য সুস্থ স্বাভাবিক সদস্যদের ন্যায় সম-দৃষ্টিতে দেখা হয় না। অন্যদের তুলনায় শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদির মতো মৌলিক অধিকার প্রাপ্তির ক্ষেত্রে তারা বঞ্চনার শিকার হন। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকাংশই চরম নিরাপত্তাহীনতায় ভোগে। আর্থিক নিরাপত্তাহীনতার পাশাপাশি সামাজিক নিরাপত্তার অভাব তাদের স্বাভাবিক বিকাশ ও স্বতঃস্ফূর্ত মনোভাব প্রকাশে বাধা সৃষ্টি করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সৌরভ কোন ধরনের প্রতিবন্ধী? তাদের সমস্যাগুলো ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর