উদ্দীপকের সৌরভের মতো জনগোষ্ঠীর সমস্যা সমাধানের উপায়গুলো আলোচনো করো।
উত্তর: উদ্দীপকে সৌরভের মতো জনগোষ্ঠীর সমস্যা সমাধানের অনেকগুলো উপায় রয়েছে। প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। এদেরকে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তাহলেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। আর এজন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। প্রতিবন্ধী সমস্যা সমাধানের জন্য প্রথমেই দরকার সামাজিক সচেতনতা। প্রতিবন্ধীরাও যে মানুষ এ ধারণা সমাজের সর্বস্তরের মানুষের মাঝে জাগ্রত হলে তাদের মধ্যকার প্রতিবন্ধী বিষয়ক কুসংস্কার দূর হবে। এছাড়া মূলধারার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রতিবন্ধীদের জন্য উন্মুক্ত রাখতে হবে। প্রতিবন্ধীদের জন্য পরিবারভিত্তিক সেবা ও কমিউনিটিভিত্তিক পুনর্বাসনের বিস্তার ঘটাতে হবে। প্রতিবন্ধী ও তাদের পরিবারগুলোকে আর্থিক ও মানসিক সহায়তা দিতে হবে। এতে তারা আত্মপ্রত্যয়ী হবে। যেসব প্রতিবন্ধীদের কাজ করার ক্ষমতা আছে তাদের কাজের জন্য প্রশিক্ষণ দিয়ে কাজে যোগদানের ব্যবস্থা করে দিতে হবে। কর্মক্ষেত্রে তারা যাতে সমান অধিকার ও মর্যাদা পায় সে বিষয়টিও লক্ষ রাখতে হবে। যেসব প্রতিবন্ধীরা শিক্ষাক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখছে তাদেরকে উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। প্রতিবন্ধী সমস্যা সমাধানে সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো প্রতিবন্ধীবান্ধব আইন প্রণয়ন ও প্রয়োগ । এ আইনের মাধ্যমে প্রতিবন্ধীদের একটি রাষ্ট্রীয় নিরাপত্তা বলয়ের মধ্যে আনতে হবে। উপরের আলোচনা থেকে বলা যায়, উল্লিখিত পদক্ষেপসমূহ গ্রহণ করলে প্রতিবন্ধী সমস্যা অনেকাংশেই সমাধান করা সম্ভব। এভাবে তাদের সমস্যার সমাধান করতে পারলেই তারা সমাজে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সৌরভের মতো জনগোষ্ঠীর সমস্যা সমাধানের উপায়গুলো আলোচনো করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর