উদ্দীপকে উল্লেখিত মাহিম কী ধরনের শিশু? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মাহিম একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিশু। শারীরিক যোগ্যতার ভিত্তিতে পৃথিবীতে দুই ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। এক ধরনের মানুষ নিখুঁত দেহ বৈশিষ্ট্যের অধিকারী, অন্য ধরনের মানুষ রয়েছে যারা দেহগত দিক থেকে ত্রুটিপূর্ণ। এ শ্রেণীর মানুষকে বলা হয় প্রতিবন্ধী। 'উইকিপিডিয়ায় ' প্রতিবন্ধীত্বের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে, বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন, যে কাজ করতে পারে ইমপেয়ারমেন্ট -এর কারণে সে কাজগুলো প্রাত্যহিক জীবনে করতে না পারার অবস্থানটাই হলো প্রতিবন্ধীকতা।প্রতিবন্ধীত্বের কারণ ও ধরন অনুসারে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রধানত কয়েকটি শ্রেনীতে বিভক্ত করা যায়। যেমন- ১. দৃষ্টি প্রতিবন্ধী ২. শ্রবণ প্রতিবন্ধী ৩. শারীরিক প্রতিবন্ধী ৪. বাক প্রতিবন্ধী ৫.মানসিক প্রতিবন্ধী ৬.চরম প্রতিবন্ধী ও ৭. বহুমুখী প্রতিবন্ধী। এগুলোর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধীর অন্যতম। সম্পূর্ণ দৃষ্টিহীনতা,উভয় চোখে আংশিক বা কম দেখতে পারা,এক চোখে দেখতে পাওয়া, দৃষ্টি ক্ষেত্র ২০ ডিগ্রি হতে ৪০ ডিগ্রীর মধ্যে থাকা, যথাযথ লেন্স ব্যবহারের পরেও দৃষ্টি তীক্ষ্ণতা ৬/১৮ বা ২০/৬০ এর মধ্যে থাকা ইত্যাদি বৈশিষ্ট্য সম্পূর্ণ ব্যক্তিদের বলা হয় দৃষ্টি প্রতিবন্ধী। দৃষ্টি প্রতিবন্ধীকে শারীরিক প্রতিবন্ধীর শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। উদ্দীপকে দেখা যায়, মাহিম পাঁচ বছর বয়সী শিশু। সে তার দুটি চোখে ভালোভাবে দেখতে পায় না। যথাযথ লেন্স ব্যবহারের পরেও তার দৃষ্টি তীক্ষ্ণতা ৬/১৮ এর মধ্যে। মাহিমের এই বৈশিষ্ট্যগুলো একজন দৃষ্টি প্রতিবন্ধীর বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ । তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত মাহিম একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিশু।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত মাহিম কী ধরনের শিশু? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যা…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর