উদ্দীপকের ঘটনা তোমার পঠিত কোন বিষয়কে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ঘটনা আমার পঠিত সামাজিক সমস্যা দুর্নীতিকে নির্দেশ করেছে। যে সকল কর্মকাণ্ড প্রচলিত সামাজিক নিয়মনীতির পরিপন্থি এবং সাধারণভাবে বিবেকের কাছে অগ্রহণযোগ্য তাকেই দুর্নীতি বলে। দুর্নীতি হলো একটি মারাত্মক সামাজিক ব্যাধি। সাধারণভাবে দুর্নীতি বলতে ঘুষ লেনদেন, স্বজনপ্রীতি, প্রতারণা, ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার ইত্যাদিকে বোঝায়। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের মতে, 'যে কর্মকাণ্ড সাধারণভাবে বিবেকের কাছে গ্রহণযোগ্য নয় তাকেই দুর্নীতি বলা হয়। মোটকথা, নীতিবিরুদ্ধ কাজই হলো দুর্নীতি। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে 'দুর্নীতি' অন্যতম ভয়াবহ সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, মি. 'B [গণিত] একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তিনি তার প্রতিষ্ঠানের নিয়ম না মেনে আত্মীয়-স্বজনকে অফিস সহায়ক হিসেবে নিয়োগ দিয়েছেন। এ অনৈতিক কাজ সুশাসন প্রতিষ্ঠায় বাধাস্বরূপ। এখানে দুর্নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে। দুর্নীতি সমাজে সুশাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে। এর ফলে সমাজের মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং দায়িত্বশীলদের প্রতি আস্থা হারিয়ে ফেলে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা তোমার পঠিত কোন বিষয়কে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর