“বদলে যাই, বদলে দেই বাংলাদেশ” — উদ্দীপকের আলোকে বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: দুর্নীতি প্রতিরোধ বা নির্মূলে “বদলে যাই, বদলে দেই বাংলাদেশ”- স্লোগানটি অত্যন্ত যথার্থ। বর্তমানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিষবাষ্পের মতো ছড়িয়ে পড়েছে দুর্নীতি। সর্বনাশা এই সামাজিক ব্যাধির মরণ ছোবলে বর্তমান সমাজ জর্জরিত। সর্বোচ্চ প্রশাসন থেকে শুরু করে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, শিল্প-বাণিজ্য, ধর্মীয় ও ব্যক্তি জীবনসহ সর্বত্রই চলছে দুর্নীতি। এই দুর্নীতি জাতীয় উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতি একটি জাতীয় ব্যাধি। এটি সমাজে বৈষম্য সৃষ্টি করে। সুষম রাষ্ট্রীয় উন্নয়ন ব্যাহত করে। দুর্নীতিমুক্ত সমাজ সবার কাম্য। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ধর্মীয় ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করতে হবে। বস্তুত দুর্নীতির প্রতিকার, প্রতিরোধ ও * সংশোধনের জন্য কার্যকর সামাজিক নীতি-কর্মসূচি গ্রহণ, আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং জনমত গড়ে তুলতে হবে। দুর্নীতি সম্পর্কে জনগণকে সচেতন করা তথা শিক্ষা কৌশল, বিভিন্ন প্রদর্শনমূলক অনুষ্ঠানমালা, সাহিত্য ও বিচিত্রানুষ্ঠান, স্লোগান, পথযাত্রা, রেডিও-টিভি, ছায়াছবি, দুর্নীতিবিরোধী পোস্টার এবং পত্র-পত্রিকার মাধ্যমে ব্যাপক প্রচার চালাতে হবে। পাশাপাশি সেবাগ্রাহক এবং সেবাদাতা সবারই মানসিকতা পরিবর্তন করতে হবে। কারণ, দুর্নীতির জন্য শুধু দুর্নীতিবাজরাই দায়ী নয়। আমরা সবাই পরোক্ষভাবে এর সাথে জড়িত। কতিপয় দুর্নীতিবাজদের হাতে জিম্মি না থেকে সবাইকে যার যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে দুর্নীতির সাথে জড়িতরাও অনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখবে। ফলে বদলে যাবে সমাজ, বদলে যাবে বাংলাদেশের সার্বিক অবস্থা। পরিশেষে বলা যায় যে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
“বদলে যাই, বদলে দেই বাংলাদেশ” — উদ্দীপকের আলোকে বক্তব্যটির যথার্থতা…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর