উদ্দীপকে বর্ণিত জলবায়ুর পরিবর্তন বাংলাদেশের ওপর কীরূপ প্রভাব ফেলছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জলবায়ুর পরিবর্তন বাংলাদেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। জলবায়ুর এ পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশ নানা রকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের যে কয়টি অঞ্চল ও দেশ ক্ষতিগ্রস্ত হবে এর মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে সুদূরপ্রসারী প্রভাব বিদ্যমান। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে উপকূলবর্তী অঞ্চলসমূহে সমুদ্রের পানি ঢুকে পড়বে। আর সমুদ্রের লবণাক্ত পানির প্রভাবে গাছপালা, মৎস্যখামার ও শস্যক্ষেত্রের ক্ষতি হবে। এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলসমূহে ম্যানগ্রোভ ফরেস্টের ক্ষতি হচ্ছে। সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। উপকূলীয় এলাকার কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। জমির উর্বরাশক্তি কমে গেছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রয়োজনীয় বৃষ্টিপাত হচ্ছে না কিংবা হলেও তা সঠিক সময়ে সঠিক মাত্রায় হচ্ছে না। ফলে দেখা দিচ্ছে খরার মতো প্রাকৃতিক দুর্যোগ। উদ্দীপকে বলা হয়েছে, পৃথিবী উত্তপ্ত হচ্ছে এবং জলবায়ু ক্রমশ পরিবর্তিত হচ্ছে। জলবায়ুর পরিবর্তন পৃথিবীর সকল স্থানে ভৌত, প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রসহ মানবগোষ্ঠীর জীবন ও জীবনব্যবস্থার ওপর প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তনের এরূপ প্রভাব বাংলাদেশের ক্ষেত্রেও উল্লিখিতভাবে প্রতিফলিত হচ্ছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জলবায়ুর পরিবর্তন বাংলাদেশের ওপর কীরূপ প্রভাব ফেলছে…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর