শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত জলবায়ুর পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলার জন্য বাংলাদেশের একজন নাগরিকের কী কী করণীয় রয়েছে বলে তুমি মনে করো?

উত্তর: উদ্দীপকে বর্ণিত জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলার জন্য বাংলাদেশের একজন নাগরিকের বেশকিছু করণীয় রয়েছে বলে আমি মনে করি। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে আর্থ-সামাজিক ও পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি হতে পারে তা মোকাবিলা করা বা তার সঙ্গে খাপ খাওয়ানোর লক্ষ্যে বিভিন্ন পন্থা ও কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নে কাজ করা জরুরি। এক্ষেত্রে একজন নাগরিক মুখ্য ভূমিকা পালন করতে পারে। জলবায়ুর পরিবর্তনের প্রভাব থেকে মুক্তি পেতে হলে নাগরিকদের অবশ্যই শিল্প-কারখানা স্থাপনের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। যাতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, সে অনুযায়ী শিল্পকারখানা স্থাপন করতে হবে। বনভূমিকে রক্ষা করতে হবে। যাতে করে নির্বিচারে বন, গাছপালা উজাড় হয়ে না যায় এবং যেখানেই সম্ভব গাছপালা লাগাতে হবে। জলাশয় সংরক্ষণ করতে হবে। নদী-নালা, খাল-বিল ভরাট করে ফেললে চলবে না। জলাশয়গুলো রক্ষণাবেক্ষণ করতে হবে। সম্ভব হলে আরও নতুন নতুন জলাশয় সৃষ্টি করতে হবে। জলাশয়ে মৎস্য চাষ করতে হবে এবং তাহলেই কেবল পরিবেশ রক্ষা করা সম্ভব হবে। বর্জ্য সংরক্ষণের ব্যাপারে আরও মনোযোগী ও সংবেদনশীল হতে হবে। দায়িত্ব নিয়ে কোনো দেশের প্রত্যেক নাগরিক যদি ময়লা-আবর্জনা, পলিথিন, উচ্ছিষ্ট বর্জ্য ঠিক জায়গায় ফেলে এবং নির্দিষ্ট জায়গায় পুঁতে ফেলে, তাহলে পরিবেশ রক্ষা পাবে এবং জলবায়ু তার চিরচেনা রূপ দ্রুত পরিবর্তন করতে পারবে না। পরিশেষে বলা যায়, কোনো দেশের নাগরিকরাই পারে তাদের চেষ্টা ও একাগ্রতা দিয়ে পরিবেশ সংরক্ষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে নিজেদেরকে অনেকটা রক্ষা করতে। আর সেজন্যই প্রত্যেক নাগরিককে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত জলবায়ুর পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলার জন্য বাংলাদে…

উদ্দীপক

পৃথিবী উত্তপ্ত হচ্ছে এবং জলবায়ু ক্রমশ পরিবর্তিত হচ্ছে। জলবায়ুর পরিবর্তন পৃথিবীর সকল স্থানে ভৌত, প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রসহ মানবগোষ্ঠীর জীবন ও জীবন ব্যবস্থার ওপর প্রভাব ফেলছে। কিন্তু এ পরিবর্তন নিছক প্রাকৃতিক নয় বরং এর বেশির ভাগই মানুষের সৃষ্টি।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

প্রতিবন্ধী শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো 'Person with special NeedsNeeds^{\prime}

উত্তর

কোনো স্থানের বা অঞ্চলের আবহাওয়ার সব ঋতুর গড় অবস্থা যখন পরিবর্তিত হয় এবং মানবজীবনের সাধারণ নিয়মাবলি নতুন রূপ লাভ করে তখনই একে বলা হয় জলবায়ুর পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ক্ষেত্রে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে । এর ফলে কোনো অঞ্চলের কৃষি, বনভূমি, মৎস্য চারণক্ষেত্র, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, শারীরিক ও মানসিক শক্তির বিকাশ, খনিজ সম্পদ, শিল্প-কারখানা স্থাপন প্রভৃতি ক্ষেত্রে পরিবর্তন আসে। এমনকি কখনো কখনো পরিবেশগত বিপর্যয় দেখা দেয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জলবায়ুর পরিবর্তন বাংলাদেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। জলবায়ুর এ পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশ নানা রকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের যে কয়টি অঞ্চল ও দেশ ক্ষতিগ্রস্ত হবে এর মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে সুদূরপ্রসারী প্রভাব বিদ্যমান। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে উপকূলবর্তী অঞ্চলসমূহে সমুদ্রের পানি ঢুকে পড়বে। আর সমুদ্রের লবণাক্ত পানির প্রভাবে গাছপালা, মৎস্যখামার ও শস্যক্ষেত্রের ক্ষতি হবে। এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলসমূহে ম্যানগ্রোভ ফরেস্টের ক্ষতি হচ্ছে। সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। উপকূলীয় এলাকার কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। জমির উর্বরাশক্তি কমে গেছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রয়োজনীয় বৃষ্টিপাত হচ্ছে না কিংবা হলেও তা সঠিক সময়ে সঠিক মাত্রায় হচ্ছে না। ফলে দেখা দিচ্ছে খরার মতো প্রাকৃতিক দুর্যোগ। উদ্দীপকে বলা হয়েছে, পৃথিবী উত্তপ্ত হচ্ছে এবং জলবায়ু ক্রমশ পরিবর্তিত হচ্ছে। জলবায়ুর পরিবর্তন পৃথিবীর সকল স্থানে ভৌত, প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রসহ মানবগোষ্ঠীর জীবন ও জীবনব্যবস্থার ওপর প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তনের এরূপ প্রভাব বাংলাদেশের ক্ষেত্রেও উল্লিখিতভাবে প্রতিফলিত হচ্ছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলার জন্য বাংলাদেশের একজন নাগরিকের বেশকিছু করণীয় রয়েছে বলে আমি মনে করি। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে আর্থ-সামাজিক ও পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি হতে পারে তা মোকাবিলা করা বা তার সঙ্গে খাপ খাওয়ানোর লক্ষ্যে বিভিন্ন পন্থা ও কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নে কাজ করা জরুরি। এক্ষেত্রে একজন নাগরিক মুখ্য ভূমিকা পালন করতে পারে। জলবায়ুর পরিবর্তনের প্রভাব থেকে মুক্তি পেতে হলে নাগরিকদের অবশ্যই শিল্প-কারখানা স্থাপনের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। যাতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, সে অনুযায়ী শিল্পকারখানা স্থাপন করতে হবে। বনভূমিকে রক্ষা করতে হবে। যাতে করে নির্বিচারে বন, গাছপালা উজাড় হয়ে না যায় এবং যেখানেই সম্ভব গাছপালা লাগাতে হবে। জলাশয় সংরক্ষণ করতে হবে। নদী-নালা, খাল-বিল ভরাট করে ফেললে চলবে না। জলাশয়গুলো রক্ষণাবেক্ষণ করতে হবে। সম্ভব হলে আরও নতুন নতুন জলাশয় সৃষ্টি করতে হবে। জলাশয়ে মৎস্য চাষ করতে হবে এবং তাহলেই কেবল পরিবেশ রক্ষা করা সম্ভব হবে। বর্জ্য সংরক্ষণের ব্যাপারে আরও মনোযোগী ও সংবেদনশীল হতে হবে। দায়িত্ব নিয়ে কোনো দেশের প্রত্যেক নাগরিক যদি ময়লা-আবর্জনা, পলিথিন, উচ্ছিষ্ট বর্জ্য ঠিক জায়গায় ফেলে এবং নির্দিষ্ট জায়গায় পুঁতে ফেলে, তাহলে পরিবেশ রক্ষা পাবে এবং জলবায়ু তার চিরচেনা রূপ দ্রুত পরিবর্তন করতে পারবে না। পরিশেষে বলা যায়, কোনো দেশের নাগরিকরাই পারে তাদের চেষ্টা ও একাগ্রতা দিয়ে পরিবেশ সংরক্ষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে নিজেদেরকে অনেকটা রক্ষা করতে। আর সেজন্যই প্রত্যেক নাগরিককে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।