উদ্দীপকে উল্লিখিত 'ক' কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'ক' ইভটিজিং সমস্যার সম্মুখীন হয়েছে। ইভটিজিং বর্তমান সময়ে বহুল আলোচিত একটি সমস্যা। বিশেষভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি সামাজিক অসুস্থতা হিসেবে পরিলক্ষিত হচ্ছে। 'ইভ' বলতে বোঝায় রমণী বা নারী, 'টিজিং' বলতে উত্ত্যক্ত করা বা বিরক্ত করাকে বোঝায়। আর ইভটিজিং হচ্ছে পুরুষ সমাজ কর্তৃক নারীর উত্ত্যক্ত বা বিরক্তির শিকার হওয়া। পুরুষ কর্তৃক নারীদের প্রতি বাজে মন্তব্য, কুপ্রস্তাব, অশ্লীল বাক্য প্রয়োগ, অপ্রীতিকর অঙ্গভঙ্গি করা, শারীরিক লাঞ্ছনা, শিস বাজানো, সুযোগে গায়ে পড়ে ধাক্কা দেওয়া, উস্কানিমূলক তালি বাজানো, মোবাইল ফোনে বিরক্ত করা, কাগজে অশ্লীল কথা লিখে মেয়েদের দিকে নিক্ষেপ করা, পথরোধ করা প্রভৃতি ইভটিজিং-এর অন্তর্ভুক্ত। উদ্দীপকে বলা হয়েছে, কলেজ ছাত্রী 'ক' কে প্রতিদিন কলেজে যাওয়া- আসার পথে কিছু বখাটে ছেলে বিরক্ত করত। তাই সে বাধ্য হয়ে কলেজে যাওয়া বন্ধ করে দেয়। কলেজ ছাত্রী 'ক' এর সাথে এ ধরনের আচরণ অন্যতম নাগরিক সমস্যা ইভটিজিং এর সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ক' কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর