উদ্দীপকে উল্লিখিত জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলো বাংলাদেশের জন্য অনেক বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে সুদূরপ্রসারী প্রভাব দেখা যাবে। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে উপকূলবর্তী অঞ্চলসমূহে সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে পড়বে। আর সমুদ্রের লবণাক্ত পানির প্রভাবে গাছপালা, মৎসখামার ও শস্য ক্ষেত্রের ক্ষতি হবে। ইতোমধ্যেই এর প্রভাব লক্ষ করা যাচ্ছে। সুন্দরবনের জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। উপকূলীয় এলাকার কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। ফলে জমির উর্বরাশক্তি এবং কৃষি উৎপাদন কমে গেছে। অনেক রকম মিঠা পানির মাছ হারিয়ে যাচ্ছে। ধ্বংস হচ্ছে গাছপালা। এর প্রভাব পড়ছে মানুষের জীবন-জীবিকার ওপর। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এ পর্যন্ত কয়েকবার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মারাত্মক আঘাত হেনেছে। এতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে। গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে ঋতুচক্রের স্বাভাবিকতা নষ্ট হয়েছে। ফলে দেখা দিচ্ছে খরার মতো প্রাকৃতিক দুর্যোগ। প্রায় প্রতি বছর বসন্তের শেষ ও গ্রীষ্মের শুরুতে বাংলাদেশের উত্তরাঞ্চলে খরা দেখা দেয়। পানির অভাবে জমির সেচকাজ ব্যাহত হয়, ফসল নষ্ট হয়। অর্থাৎ জলবায়ু পরিবর্তন বাংলাদেশের আর্থ-সামাজিক জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলো বাংলাদেশের …
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর