উদ্দীপকে কামাল ও তার পরিবারে অসুস্থ হয়ে যাওয়ার পেছনের দায়ী সমস্যা প্রতিকারে তোমার সুপারি সমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কামাল ও তার পরিবারের অসুস্থ হয়ে যাওয়ার পেছনে দেয় সমস্যাটি হলো খাদ্যের ভেজাল নামক নাগরিক সমস্যা। কেননা, হাসপাতালে গেলে ডাক্তার সাহেব জানান তাদের রাতের খাবারে অতিরিক্ত রাসায়নিক পদার্থ ছিল। যা খাদ্যে ভেজাল সমস্যাটিকে নির্দেশ করে। খাদ্যে ভেজাল নামক নাগরিক সমস্যা প্রতিকারে আমার সুপার সমূহ নিচে আলোচনা করা হলো - বাংলাদেশ খাদ্য বিষয়ক প্রায় সতেরটি আইন বিদ্যমান রয়েছে। আমি মনে করি, এসব আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে পারলে খাদ্যে ভেজাল প্রতিরোধ তা যথেষ্ট ভূমিকা রাখবে। তাছাড়া একজন সচেতন নাগরিক হিসেবে আমি নিম্নমানের খাদ্যদ্রব্য বিক্রি বন্ধে সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করব।খাদ্যে ভেজালের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ভেজাল খাদ্য পরিহার করে অসৎ ব্যবসায়ী তথা ভেজালকারীদের সামাজিকভাবে ঘৃণা ও বয়কট করতে সকলকে অদ্বুদ্ধ করতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর যথাযথ প্রয়োগ এবং বিএসটিআইকে অধিকতর কার্যকর ভূমিকা পালন করতে হবে। খাদ্যদ্রব্য ক্রয়ের সময় সবাইকে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। এবং খাদ্যের মান যাচাই করে তা ক্রয় করতে হবে। খাদ্যে ভেজাল মেশানো একটি অত্যন্ত নিন্দনীয় অপরাধ। তাই এসব অপরাধীদের বিরুদ্ধে শুধু আইন-প্রণয়ন নয়। প্রয়োজনে আইনের কঠোর প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবসিকতার পরিবর্তন।উপরিউক্ত সুপারিশসমূহের সঠিক বাস্তবায়নের দ্বারা উদ্দীপকের কামাল ও তার পরিবারের অসুস্থ হওয়ার পেছনে দায়ী সমস্যা খাদ্যে ভেজাল প্রতিরোধ করা সম্ভব।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কামাল ও তার পরিবারে অসুস্থ হয়ে যাওয়ার পেছনের দায়ী সমস্য…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর