উদ্দীপকের প্রথমাংশে কোন সামাজিক সমস্যার কথা বর্ণিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথমাংশে খাদ্য ভেজাল নামক সামাজিক সমস্যার কথা বর্ণিত হয়েছে। খাদ্য ভেজাল বলতে খাদ্যের এমন কিছুর মিশ্রণকে বোঝায়, যা খাদ্যের গুনাগুনকে বিনষ্ট করে এবং মানবদেহের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত হয়। বর্তমানে ভালো খাদ্যদ্রব্যে নিম্নমানের খাদ্য, নষ্ট খাদ্য বা অখাদ্য মিশ্রণ করে খাদ্য ভেজাল করা হয়। এছাড়া পচনশীল খাদ্যদ্রব্য যেমন ফলমূল, শাকসবজি,মাছ, মাংস, জেলি, আচার ইত্যাদিতে ফরমালিন ও কেমিক্যাল ব্যবহার করেও খাদ্য ভেজাল তৈরি করা হয়। উদ্দীপকের প্রথমাংশে বলা হয়েছে, বিপদের প্রতিবেশী 'X [গণিত] কে সেদিন পুলিশ ধরে নিয়ে যায়। কারণ তিনি তার রেস্টুরেন্টের খাবার তৈরিতে রঙ মিশিয়েছেন। মি. 'X [গণিত] - এর এরূপ খাদ্যে রং মেশালে স্পষ্টত বাংলাদেশের বর্তমান সমাজের প্রধান সমস্যা খাদ্য ভেজাল কে নির্দেশ করে। কেননা, অধিক মুনাফা লাভের আশায় ও খাদ্যকে আকর্ষণীয় করতে খাদ্যমানহীন রং কেমিক্যাল ব্যবহার করা খাদ্যে ভেজাল মেশানোর মধ্যে পড়ে।সুতরাং উদ্দীপকের প্রথমাংশে খাদ্যের ভেজাল নামক সমস্যা চিহ্নিত হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথমাংশে কোন সামাজিক সমস্যার কথা বর্ণিত হয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর