উদ্দীপকে বর্ণিত ছেলেগুলো যে ধরনের কাজে লিপ্ত তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ছেলেরা যে ধরনের কাজে লিপ্ত তা হলো ইভটিজিং। ইভটিজিং বলতে কথা, কাজ, আচরণ, ইঙ্গিত ইত্যাদির মাধ্যমে নারীকে উত্ত্যক্ত বা বিরক্ত করা বোঝায়। অশালীন উক্তি, অশ্লীল অঙ্গভঙ্গি, দৈহিক ও মানসিকভাবে নারীদের হেনস্তা করার কাজকে ইভটিজিং বলা হয়। পুরুষ কর্তৃক নারীকে উত্যক্ত করা, লাঞ্ছিত করা এবং যৌনহয়রানি প্রেরণ করা অর্থাৎ যারা এই ক্রিয়াকলাপে লিপ্ত হয় তাদের বলে ইভটিজার। ইভটিজিং সমাজ বিরোধী এবং সামাজিক ও অনৈতিকতা বিরোধী কাজ। উদ্দীপকে দেখা যায়, শ্রাবণী কলেজে যাওয়া- আসার সময় রাস্তার মোড়ে থাকা ছেলেরা তাকে বিভিন্ন অঙ্গভঙ্গি করে এবং তাকে প্রেম নিবেদন করে। প্রেমে ইতিবাচক সাড়া না দিলে ছেলেটি ক্ষিপ্ত হয়। ছেলেদের এই কাজগুলো ইভটিজিং এর সাথে সামঞ্জস্য কেননা, অশ্লীল অঙ্গভঙ্গি ও প্রেম নিবেদন করা ছেলেগুলোর শ্রাবণীকে উত্ত্যক্ত করছে। সুতরাং উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে বর্ণিত ছেলেগুলো যে ধরনের কাজে লিপ্ত তা হলো ইভটিজিং।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ছেলেগুলো যে ধরনের কাজে লিপ্ত তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর