শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত ছেলেটির ভালো হওয়ার পিছনে শ্রাবণীর ভূমিকা মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত ছেলেটি ভালো হওয়ার পেছনে শ্রাবণীর ভূমিকা সত্যিই প্রশংসনীয়। ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। আমাদের সমাজের উশৃঙ্খল লোকের মাধ্যমে তা ঘটে থাকে। ইভটিজিং এর কবলে পড়ে নারী সমাজ চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে। তাই ইভটিজিং প্রতিরোধ করা প্রয়োজন। উদ্দীপকে দেখা যায়, একটি ছেলের শ্রাবণকে অশ্লীল অঙ্গভঙ্গি ও প্রেম নিবেদন করে। ইতিবাচক সাড়া না পেয়ে ছেলেটির শ্রাবণীর প্রতি ক্ষিপ্ত হয়। শ্রাবনী ঘটনাটি পুলিশকে জানাই এবং পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। অপরাধ প্রমাণিত হওয়ার পর ছেলেটি নির্দিষ্ট মেয়াদে শাস্তি হয় এবং শাস্তি ভোগশেষে ছেলেটি ভালো হয়ে যায়। ছেলেটির ভালো হওয়ার পেছনে শ্রাবণীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, শ্রাবণী দৃঢ় সাহস ও মনোবল নিয়ে ইভটিজিং এর বিরুদ্ধে অবস্থান নিয়ে ছেলেটিকে আইনের মাধ্যমে শাস্তি প্রদান করতে সক্ষম হয়। এতে ছেলেটি তার কৃত অপরাধ বিষয়ে শাস্তি ভোগের মাধ্যমে বুঝতে পারে যে ইভটিজিং সমাজের জন্য ক্ষতিকর। যার কারনে ছেলেটি ভালো হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। শ্রাবণীর মতো সচেতন নাগরিকদের দ্বারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ইভটিজিং প্রতিরোধে সচেতন ও কার্যকর করা যায়। এদের শাস্তির ভয়ে অন্যরাও এ অপরাধ করা থেকে বিরত থাকবে। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় উদ্দীপকে বর্ণিত ছেলেটি ভালো হওয়ার পেছনে শ্রাবণীর ভূমিকা তাৎপর্যপূর্ণ।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত ছেলেটির ভালো হওয়ার পিছনে শ্রাবণীর ভূমিকা মূল্যায়ন…

উদ্দীপক

রাস্তার মোড়ে পাড়ার কয়েকটি ছেলে আড্ডা দেয়।শ্রাবণী কলেজে যাওয়া - আসার সময় ছেলেগুলো বিভিন্ন অঙ্গভঙ্গি করে। একটি ছেলের শ্রাবণীকে প্রেম নিবেদন করে। শ্রাবণী তার প্রস্তাবে ইতিবাচক সেরা না দিলে ছেলেটি ক্ষিপ্ত হয়। শ্রাবণী ঘটনাটি পুলিশকে জানাই। পুলিশ ছেলেটিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত ছেলেটিকে নির্দিষ্ট মেয়াদের শাস্তি দেয়। শাস্তি ভোগ করে ছেলেটি ভালো হয়ে যায়।

Chittagong · 2023

উত্তর

এইডস হলো ভয়ংকর ও মারাত্মক সংক্রামক একটি মরণব্যাধি যার পরিণাম নিশ্চিত মৃত্যু।

উত্তর

সমাজের যে জনগোষ্ঠীর স্বাভাবিক জীবন- যাপন করতে পারে না এবং নিজে নিজের সব চাহিদা পূরণ করতে পারে না তাদেরকে বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠী বলা হয়। বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মানুষেরা নানা রকম শারীরিক, মানসিক ও সামাজিক সীমাবদ্ধতার কারণে সমাজের অন্যান্যদের মত স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। তাই তাদের জীবনযাপন সহজ ও সুন্দর, স্বাভাবিক করতে আমাদের উচিত তাদের সাথে সদয়, নমনীয় ও সহযোগিতাপূর্ণ ব্যবহার করা।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ছেলেরা যে ধরনের কাজে লিপ্ত তা হলো ইভটিজিং। ইভটিজিং বলতে কথা, কাজ, আচরণ, ইঙ্গিত ইত্যাদির মাধ্যমে নারীকে উত্ত্যক্ত বা বিরক্ত করা বোঝায়। অশালীন উক্তি, অশ্লীল অঙ্গভঙ্গি, দৈহিক ও মানসিকভাবে নারীদের হেনস্তা করার কাজকে ইভটিজিং বলা হয়। পুরুষ কর্তৃক নারীকে উত্যক্ত করা, লাঞ্ছিত করা এবং যৌনহয়রানি প্রেরণ করা অর্থাৎ যারা এই ক্রিয়াকলাপে লিপ্ত হয় তাদের বলে ইভটিজার। ইভটিজিং সমাজ বিরোধী এবং সামাজিক ও অনৈতিকতা বিরোধী কাজ। উদ্দীপকে দেখা যায়, শ্রাবণী কলেজে যাওয়া- আসার সময় রাস্তার মোড়ে থাকা ছেলেরা তাকে বিভিন্ন অঙ্গভঙ্গি করে এবং তাকে প্রেম নিবেদন করে। প্রেমে ইতিবাচক সাড়া না দিলে ছেলেটি ক্ষিপ্ত হয়। ছেলেদের এই কাজগুলো ইভটিজিং এর সাথে সামঞ্জস্য কেননা, অশ্লীল অঙ্গভঙ্গি ও প্রেম নিবেদন করা ছেলেগুলোর শ্রাবণীকে উত্ত্যক্ত করছে। সুতরাং উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে বর্ণিত ছেলেগুলো যে ধরনের কাজে লিপ্ত তা হলো ইভটিজিং।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ছেলেটি ভালো হওয়ার পেছনে শ্রাবণীর ভূমিকা সত্যিই প্রশংসনীয়। ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। আমাদের সমাজের উশৃঙ্খল লোকের মাধ্যমে তা ঘটে থাকে। ইভটিজিং এর কবলে পড়ে নারী সমাজ চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে। তাই ইভটিজিং প্রতিরোধ করা প্রয়োজন। উদ্দীপকে দেখা যায়, একটি ছেলের শ্রাবণকে অশ্লীল অঙ্গভঙ্গি ও প্রেম নিবেদন করে। ইতিবাচক সাড়া না পেয়ে ছেলেটির শ্রাবণীর প্রতি ক্ষিপ্ত হয়। শ্রাবনী ঘটনাটি পুলিশকে জানাই এবং পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। অপরাধ প্রমাণিত হওয়ার পর ছেলেটি নির্দিষ্ট মেয়াদে শাস্তি হয় এবং শাস্তি ভোগশেষে ছেলেটি ভালো হয়ে যায়। ছেলেটির ভালো হওয়ার পেছনে শ্রাবণীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, শ্রাবণী দৃঢ় সাহস ও মনোবল নিয়ে ইভটিজিং এর বিরুদ্ধে অবস্থান নিয়ে ছেলেটিকে আইনের মাধ্যমে শাস্তি প্রদান করতে সক্ষম হয়। এতে ছেলেটি তার কৃত অপরাধ বিষয়ে শাস্তি ভোগের মাধ্যমে বুঝতে পারে যে ইভটিজিং সমাজের জন্য ক্ষতিকর। যার কারনে ছেলেটি ভালো হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। শ্রাবণীর মতো সচেতন নাগরিকদের দ্বারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ইভটিজিং প্রতিরোধে সচেতন ও কার্যকর করা যায়। এদের শাস্তির ভয়ে অন্যরাও এ অপরাধ করা থেকে বিরত থাকবে। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় উদ্দীপকে বর্ণিত ছেলেটি ভালো হওয়ার পেছনে শ্রাবণীর ভূমিকা তাৎপর্যপূর্ণ।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।