প্রতিক হোসেনের মতো ব্যক্তিদের সরকার আর্থিক সহায়তা দেয় কেন?
উত্তর: প্রতীক হোসেন একজন প্রতিবন্ধী ব্যক্তি । প্রতিবন্ধী ব্যক্তিদের সরকার বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দিয়ে থাকে। শারীরিক যোগ্যতার ভিত্তিতে পৃথিবীতে দুই ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। এক ধরনের মানুষ নিখুঁত দেহ বৈশিষ্ট্যের অধিকারী, অন্য ধরনের মানুষ রয়েছে যারা দেহগত দিক থেকে ত্রুটিপূর্ণ। এ শ্রেণীর মানুষকে বলা হয় প্রতিবন্ধী। 'উইকিপিডিয়ায় ' প্রতিবন্ধীত্বের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে, বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন, যে কাজ করতে পারে ইমপেয়ারমেন্ট -এর কারণে সে কাজগুলো প্রাত্যহিক জীবনে করতে না পারার অবস্থানটাই হলো প্রতিবন্ধীকতা।প্রতিবন্ধীত্বের কারণ ও ধরন অনুসারে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রধানত কয়েকটি শ্রেনীতে বিভক্ত করা যায় । যেমন- ১. দৃষ্টি প্রতিবন্ধী ;২.শ্রবণ প্রতিবন্ধী ;৩. শারীরিক প্রতিবন্ধী, ৪.বাক প্রতিবন্ধী, ৫.মানসিক প্রতিবন্ধী, ৬.চরম প্রতিবন্ধী,ও ৭. বহুমুখী প্রতিবন্ধী। এগুলোর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধীর অন্যতম। সম্পূর্ণ দৃষ্টিহীনতা,উভয় চোখে আংশিক বা কম দেখতে পারা,এক চোখে দেখতে পাওয়া, দৃষ্টি ক্ষেত্র ২০ ডিগ্রি হতে ৪০ ডিগ্রীর মধ্যে থাকা, যথাযথ লেন্স ব্যবহারের পরেও দৃষ্টি তীক্ষ্ণতা ৬/১৮ বা ২০/৬০ এর মধ্যে থাকা ইত্যাদি বৈশিষ্ট্য সম্পূর্ণ ব্যক্তিদের বলা হয় দৃষ্টি প্রতিবন্ধী। দৃষ্টি প্রতিবন্ধীকে শারীরিক প্রতিবন্ধীর শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। অনেক সময় সামাজিক অবহেলা ও প্রতিরোধের কারণে তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারেন না। কিন্তু প্রতিবন্ধীরাও সমাজের মানুষ। প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন যাপন নিশ্চিত করার জন্য সরকার তাদের বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করে। তাদেরকে সমাজের বোঝা না ভেবে তাদের জনসম্পদে পরিণত করতে সরকার বিভিন্ন ধরনের প্রশিক্ষণের সুযোগ প্রদান করেছে। প্রতিবন্ধীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এসব আর্থিক সহায়তা করা হয়। উদ্দীপকের প্রতিক হোসেন একজন দৃষ্টি প্রতিবন্ধী। তার স্বাভাবিক জীবনযাপনের জন্য সরকার থেকে আর্থিক সহায়তা প্রদান করে। সুতরাং উপরির আলোচনার ভিত্তিতে বলা যায় প্রতীকের মতো ব্যক্তিদের স্বাভাবিক, স্বাবলম্বী ও সম্মানজনক জীবন যাপন নিশ্চিত করার জন্য সরকার আর্থিক সহায়তা প্রদান করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
প্রতিক হোসেনের মতো ব্যক্তিদের সরকার আর্থিক সহায়তা দেয় কেন?
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর