উদ্দীপকে বর্ণিত সরকারের অন্য সংস্থার ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সরকারের অন্য সংস্থাটি হলো দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দূরীকরণে সরকারের এই দুর্নীতি দমন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে দেখা যায়, প্রতিক হোসেন একজন দৃষ্টি প্রতিবন্ধী। তাকে সরকার প্রতিবন্ধী ভাতা দেয়। এই ভাতা তুলতে গেলে এই কর্মকর্তা তার কাছে উৎকোচ দাবি করে। তিনি সরকারের অন্য একটি সংস্থার কাছে বিচারের জন্য যান। সুতরাং বলা যায়, প্রতিক হোসেন দুর্নীতি দমন কমিশন দুদকে গিয়েছিলেন। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। একটি দেশে সুশাসন প্রতিষ্ঠায় অন্যতম প্রতিবন্ধকতা হলো দুর্নীতি। দুর্নীতির উপস্থিতি যদি প্রশাসনের বিদ্যমান থাকে তাহলে দুর্নীতিবাজরা নিজেদের স্বার্থে দেশের সম্পদ - সম্পত্তি তথা স্বার্থবিনষ্ট করে দেশে অরাজকতা সৃষ্টি করতে পিছুপা হবে না। এসব দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করে দুর্নীতি দমন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন আর্থিক সহ অপরাধ বিষয়ে অনুসন্ধান ও তদন্ত পরিচালনা, মামলা দায়ের ও পরিচালনা, দুর্নীতি প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ, দুর্নীতির ভয়াবহতা ও এর ক্ষতিকর দিক সম্পর্কে গণ সচেতনতা সৃষ্টি এবং দুর্নীতির বিভিন্ন উৎস চিহ্নিতকরণ ইত্যাদি কার্যাবলী সম্পাদন করে থাকে। এসব কাজের দ্বারা দুদক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ভূমিকা রাখে।দুদকের তদন্তের ভয়ে প্রশাসনিক কর্মকর্তারা কখনো অনিয়ম করার সাহস করে না। সুতরাং উপরোক্ত আলোচনার শেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত সরকারের অন্য সংস্থা দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সরকারের অন্য সংস্থার ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর