"উক্ত কারণই দুর্নীতির একমাত্র কারণ নয়" বিশ্লেষণ কর।
উত্তর: "উক্ত কারণই অর্থাৎ অসম অর্থনৈতিক প্রতিযোগিতার দুর্নীতির একমাত্র কারণ নয়" উক্তিটি যথার্থ। উন্নত, অনুন্নত প্রায় সকল দেশে দুর্নীতির অস্তিত্ব লক্ষ্য করা যায়। বর্তমানে এটি একটি স্বীকৃত ও প্রতিষ্ঠিত সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। উদ্দীপকের দুর্নীতি সংঘটিত হওয়ার অন্যতম একটি কারণ 'অসম অর্থনৈতিক প্রতিযোগিতাকে ' নির্দেশ করেছে। তবে এ কারণেই দুর্নীতির একমাত্র কারণ নয়। দুর্নীতির পিছনে রয়েছে নানাবিধ কারণ। আর্থিক অসচ্ছলতা দুর্নীতি প্রধান কারণ হিসেবে বিবেচিত করা হয়। আর্থিক অসচ্ছলতা দেশের বিভিন্ন পেশাজীবী মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। ফলে তারা অধিক আয়ের আশায় অবৈধ উপায়ে অর্থ উপার্জনের পথ বেছে নেয়। যা দুর্নীতি হিসেবে পরিগণিত হয়। বেকারত্ব দুর্নীতির বৃদ্ধির অন্যতম কারণ। কর্মসংস্থানে অপর্যাপ্ততার কারণে বেকাররা অবৈধ পন্থায় চাকরি লাভ করে থাকে। যা পরবর্তীতে দুর্নীতি বৃদ্ধি ঘটায়। উচ্চাভিলাসী জীবনের মোহ মানুষকে অবৈধভাবে অর্থ উপার্জনের উৎসাহ দিয়ে থাকে, যা দুর্নীতির কারণ। আইনের অস্পষ্টতার কারণে ও দুর্নীতি বৃদ্ধি পায়। প্রচলিত আইনের অস্পষ্টতা বা আইনের ফাঁক গলিয়ে অনেকেই দুর্নীতির আশ্রয় গ্রহণ করে। এছাড়া রাষ্ট্র সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীদের জবাবদিহিতার অভাবেও দুর্নীতির সংঘটিত হয়। সুতরাং উপরিয়ক্ত আলোচনা প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের অর্থনৈতিক অসম প্রতিযোগিতা দুর্নীতির একমাত্র কারণ নয় - উক্তিটি যথার্থ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
"উক্ত কারণই দুর্নীতির একমাত্র কারণ নয়" বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর