উদ্দীপকে উল্লিখিত ঘটনা নিরসনে নাগরিক সমাজের করণীয় আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি হল জলবায়ু পরিবর্তন জনিত একটি সমস্যা। এ সমস্যা সমাধানে নাগরিক সমাজের নানাবিধ করণীয় রয়েছে। জলবায়ু পরিবর্তন বিষয়টির পেছনে যতগুলো কারণ জড়িত তার বেশিরভাগ কারণ হলো মানুষের কর্মকাণ্ড দ্বারা সৃষ্ট। ফলে জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা সমাধানে নাগরিক সমাজের ভূমিকা সবার আগে অগ্রগণ্য। যেহেতু বন পরিবেশ রক্ষা করে, তাই সর্বত্র বিশেষ করে উপকূলে বনের বৃদ্ধি করতে হবে। উপকূলে নাগরিকদের অবশ্যই শক্ত ও টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। একজন নাগরিককে অবশ্যই পরিবেশ ও এর বিভিন্ন উপাদানের ব্যাপক সচেতন জ্ঞান আহরণ করতে হবে যেন ব্যক্তি নিজের প্রাকৃতিক উপাদানের ক্ষতির কারণ হ্রাস করতে পারে। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলে পরিবেশ দূষণ কমাতে সাহায্য করা প্রতিটি নাগরিকের জন্য অবশ্যই করণীয়। পরিকল্পিতভাবে নগরায়ন ও শিল্পায়ন করে কারখানা, ইটভাটা ও যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। এছাড়া কৃষি উৎপাদনে ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর নীতি গ্রহণ করতে হবে। অপ্রয়োজনীয় সার, বিষ ব্যবহার রোধ করা নাগরিকের অবশ্য পালনীয়। জীবাশ্ম জ্বালানি ব্যবহারে নাগরিকদের সচেতন হতে হবে। এভাবে নাগরিকরা তাদের সচেতন পদক্ষেপ দ্বারা উদ্দীপকের উল্লেখিত ভয়াবহ বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ে নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনা নিরসনে নাগরিক সমাজের করণীয় আলোচনা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর