উদ্দীপকে যে সামাজিক সমস্যার কথা বলা হয়েছে তার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে যে সামাজিক সমস্যার কথা বলা হয়েছে তা হলো ইভটিজিং। ইভটিজিং সংঘটিত হওয়ার পেছনে বিভিন্ন ধরনের কারণ রয়েছে। ইভটিজিং হল কথা, কাজ, আচরণ ইত্যাদির মাধ্যমে নারীকে উত্ত্যক্ত করা বা হয়রানি করা। ইভটিজিং বেড়ে যাওয়ার পেছনে যে কারণটি সবচেয়ে বেশি দায়ী তা হল পরিবারের নারীদের যথাযথ মূল্যায়ন না করা ও নারীদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি। এছাড়াও পারিবারিক ও সামাজিক সুশিক্ষার অভাব, নৈতিক মূল্যবোধের অর্থঃপতন , পরিবারের শিশুর সঠিক সামাজিকীকরণের অভাব ইত্যাদি ইভটিজিং এর জন্য কারণ হিসেবে ধরা হয়। মাদকাসক্ত ও বেকার যুবকরা হতাশাগ্রস্ত হয়ে পড়লে বা নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তারা ইভটিজিং করে। এছাড়াও ধর্মীয় অনুশাসনের অভাব, বিদেশি অপসংস্কৃতির অভাব, স্যাটেলাইট টেলিভিশন ইভটিজিং এর জন্য অধিকাংশই দায়ী। উদ্দীপকে দেখা যায়, কলেজ ছাত্রী 'ক' প্রতিদিন কলেজ যাওয়া -আসার সময় বখাটে যুবকদের দ্বারা নানাভাবে হয়রানি শিকার হয়। তারা বাজে অঙ্গভঙ্গি ও অশ্লীল মন্তব্যের দ্বারা তাকে বিরক্ত করে । সুতরাং উদ্দীপকের ঘটনাটি ইভটিজিং এর সাথে সাদৃশ্যপূর্ণ। আর এই ইভটিজিং সংঘটিত হয় উপরে বর্ণিত কারণসমূহের দ্বারা।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে সামাজিক সমস্যার কথা বলা হয়েছে তার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর