উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সমস্যা তথা ইভটিজিং সমস্যা সমাধানের নানা ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আমি মনে করি। সাম্প্রতিককালে ইভটিজিং একটি মারাত্মক সামাজিক ব্যাধি। সমাজেই এ সামাজিক সমস্যার উৎপত্তি ও বিকাশ ঘটছে। তাই এরূপ একটি ভয়ংকর ব্যাধিকে প্রতিরোধ এবং এ ব্যাধির প্রতিকার করা আমাদের দায়িত্ব। এ সমস্যার সমাধানের নাগরিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, নারীর অধিকার প্রতিষ্ঠায় রক্ষায় কঠোর আইনি ব্যবস্থার বাস্তবায়ন, উত্তেজক পোশাক বর্জন, নারী অধিকার সংগঠন শক্তিশালী করা, ইভটিজিং এর বিরুদ্ধে প্রচারপএ বিতরণ, সাংবিধানিক প্রতিকার সহ প্রভৃতি পদক্ষেপ গ্রহণ করা উচিত। ইভটিজিং কে 'না' বলতে বাংলাদেশের সকল নারী পুরুষকে এগিয়ে আসতে হবে এবং নারীর প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে হবে । কেননা, নারীরাই আমাদের মা, বোন,স্ত্রী ও আপনজন। তাদের অপমান করার অর্থ নিজেদেরকে অপমান করা। এরূপ ঘৃণ্য কাজকে সকলে মিলে 'না' বলতে হবে। ইভটিজিং সমস্যা সমাধানে সবচেয়ে কার্যকরী পদক্ষেপ হলো আইন এর সঠিক বাস্তবায়ন ঘটানো। ইভটিজিং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। সুতরাং বলা যায়, উপরে আলোচিত পদক্ষেপসমূহ গ্রহণের মাধ্যমেই আমরা উদ্দীপকের সমস্যা তথা ইভটিজিং সমস্যা সমাধান অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হবে বলে আমি মনে করি।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর