উদ্দীপকে বর্ণিত নাগরিক সমস্যা নিরসনকল্পে তোমার সুপারিশ লেখ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সমস্যা তথা খাদ্য ভেজাল সমস্যা নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যায়। যথাযথ পদক্ষেপই পারে এ সমস্যার সমাধান করতে। বাংলাদেশে খাদ্য বিষয়ক প্রায় সতেরটি আইন বিদ্যমান রয়েছে। এসব আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে পারলে খাদ্য ভেজাল সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। এ সমস্যা সমাধানের নিম্নমানের খাদ্যদ্রব্য বিক্রি বন্ধের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। খাদ্য ভেজাল এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিকভাবে ঘৃণা ও বয়কট করতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ভেজাল সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই এর যথাযথ প্রয়োগ ও বিএসটিআইকে অধিক তারা কার্যকর করে গড়ে তুলতে হবে। খাদ্য দ্রব্য ক্রয়ের সময় সবাইকে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে এবং খাদ্যের মান যাচাই করে তার ক্রয় করতে হবে। খাদ্য ভেজাল মেশানো একটি অত্যন্ত নিন্দনীয় অপরাধ। তাই এসব অপরাধীদের বিরুদ্ধে শুধু আইন প্রণয়ন নয় প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি এবং মানসিকতা পরিবর্তন। উপরিউক্ত পদক্ষেপগুলো সঠিক বাস্তবায়নই পারে উদ্দীপকে বর্ণিত নাগরিক সমস্যা তথা খাদ্যে ভেজাল সমস্যা নিরসন করতে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নাগরিক সমস্যা নিরসনকল্পে তোমার সুপারিশ লেখ।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর