উদ্দীপকে সালমা বেগমের প্রতি মাছ বিক্রেতার আচরণ কোন সামাজিক সমস্যাকে চিহ্নিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সালমা বেগমের প্রতি মাছ বিক্রেতার আচরণ যে সামাজিক সমস্যা চিহ্নিত করে তা হলো ইভটিজিং।ইভটিজিং বলতে কথা, কাজ, আচরণ, ইঙ্গিত ইত্যাদির মাধ্যমে নারীকে উত্ত্যক্ত বা বিরক্ত করা বোঝায়। অশালীন উক্তি, অশ্লীল অঙ্গভঙ্গি, দৈহিক ও মানসিকভাবে নারীদের হেনস্তা করার কাজকে ইভটিজিং বলা হয়। পুরুষ কর্তৃক নারীকে উত্যক্ত করা, লাঞ্ছিত করা এবং যৌননি প্রেরণ করা অর্থাৎ যারা এই ক্রিয়াকলাপে লিপ্ত হয় তাদের বলে ইভটিজার। ইভটিজিং সমাজ বিরোধী এবং সামাজিক ও অনৈতিকতা বিরোধী কাজ। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে ইভটিজিং ব্যাপকভাবে বিদ্যমান। উদ্দীপকে দেখা যায়, সালমা বেগম বাজারে মাছ কিনতে গেলে তিনি প্রায় বিব্রতকর পরিস্থিতির শিকার হন। মাছ বিক্রেতার এসব কর্মকাণ্ড দ্বারা এটি স্পষ্ট হয় তার আচরণ ইভটিজিং নামক সামাজিক সমস্যাকে চিহ্নিত করে। কেননা, মাছ বিক্রেতার আচরণ দ্বারা সালমা বেগম বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছে। সুতরাং বলা যায়, মাছ বিক্রেতার আচরণ হলো ইভটিজিং।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সালমা বেগমের প্রতি মাছ বিক্রেতার আচরণ কোন সামাজিক সমস্যাকে…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর