উদ্দীপকে যে পরিবর্তনের কথা বলা হয়েছে, বাংলাদেশে তার প্রভাব বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জলবায়ু পরিবর্তনের কথা বলা হয়েছে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতিকর প্রভাব রয়েছে। উদ্ভাকে বলা হয়েছে বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর ক্রমাগত উত্তপ্ত হচ্ছে। ভূপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, সৃষ্টি হচ্ছে নানাবিধ দুর্যোগ। পরিবর্তিত হচ্ছে প্রকৃতি ও আবহাওয়া । এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে উদ্দীপকে জলবায়ু পরিবর্তনের কথা বলা হয়েছে। জলবায়ু পরিবর্তন বাংলাদেশের মানুষের অর্থ সামাজিক জীবনে নানা ধরনের বিরূপ প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। সাম্প্রতিক কালে যে সব বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে, তা মূলত জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের বন্যার ভয়াবহ মাত্রা বেড়ে যাচ্ছে। এ ধরনের পরিবর্তনে বৃষ্টিপাত ও পাহাড়িঢলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ফলে আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ উত্তরোন্তর বৃদ্ধি পেতে পারে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য ব্যাপকভাবে হ্রাসের আশঙ্কা রয়েছে। কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিলোপসংখ্যক মানুষ তাদের পূর্ব পেশা হারাবে। বাংলাদেশের ওপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়বে যা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে পরিবর্তনের কথা বলা হয়েছে, বাংলাদেশে তার প্রভাব বর্ণনা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর