"প্রতিবন্ধীত্ব কোন অভিশাপ বা শাস্তি নয়"-এ উক্তিটি তোমার পাঠ্য পুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিবন্ধিতা কোন অভিশাপ বা শাস্তি নয় । বরং এটি শারীরিক বা মানসিক অপূর্ণতার ভিত্তিতে সৃষ্টি হয়। প্রতিবন্ধী হল তারাই যারা দৈহিক, মানসিক ও বোধশক্তিজনিত দিক থেকে অসুবিধা গ্রস্ত ধরুন সমাজে সামাজিক ভূমিকা পালন করতে পারে না বা ব্যর্থ হয় এবং সামাজিক জীবনযাপন থেকে বঞ্চিত। তারা কেবল স্বাভাবিক মানুষের মতো সামাজিক মানুষ হিসেবে নিজেদের মেলে ধরতে পারেনা। তাছাড়া তারা আমাদের মতোই মানুষ। উপযুক্ত সহায়তা, প্রশিক্ষণ, অনুদান ইত্যাদি পেলে তারা অনেকটা সুস্থ জীবন যাপন করতে সক্ষম। উদ্দীপকের রুনা অন্য শিশুদের মতো স্বাভাবিক নয়। ডাক্তারের কাছে এরূপ কথা শুনে তার বাবা-মা বলে সৃষ্টিকর্তা কেন তাদের উপর এমন শাস্তি দিলেন। এই কথা শুনে ডাক্তার বলেন, প্রতিবন্ধিত্ব কোন অভিশাপ বা শাস্তি নয়। তার উপযুক্ত আদর, ভালোবাসা এবং অন্যদের মতো সুস্থ জীবন যাপনের ব্যবস্থা করে দিলে রুনাও একদিন সুস্থ হয়ে উঠবে। তাছাড়া প্রতিবন্ধী জনগণ এ সমাজেরই একটি অংশ। তারা সাধারণ মানুষের মতোই। একজন প্রতিবন্ধী ব্যক্তি নিজের কারণে প্রতিবন্ধীদের শিকার হয় না। কাজেই প্রতিবন্ধীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তাছাড়া তারাও যেহেতু দেশের জনগোষ্ঠীর একটা অংশ, তাই তাদের দেশের উন্নয়নের মূল স্রোতে সংযুক্ত করলে তারাও মেধা ও যোগ্যতা বলে সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হবে। উপযুক্ত প্রশিক্ষণ, শিক্ষা আর সুযোগ পেলে তারাও দেশের মুখ উজ্জ্বল করবে বিশ্ব আঙ্গিনায়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
"প্রতিবন্ধীত্ব কোন অভিশাপ বা শাস্তি নয়"-এ উক্তিটি তোমার পাঠ্য পুস্…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর