রুনার মত শিশুদের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে তোমার সুপারিশ কী কী?
উত্তর: রুনার মতো শিশুদের জন্য প্রতিবন্ধী শিশুদের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে নানারকম কার্যক্রম হাতে নেওয়া যায়। প্রতিবন্ধিত্ব বা বিশেষ চায়দা সম্পন্ন জনগোষ্ঠীদের সমস্যা একেবারে নির্মূল করা সম্ভব না হলেও দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও সহযোগিতার হাত বাড়ানোর মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব। এজন্য আমি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ গ্রহণের সুপারিশ করব। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ ব্যবস্থাপনায় পিছিয়ে পড়া এ বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করার মাধ্যমে তাদের সমাজে মূল স্রোতে আনতে হবে। আবার প্রতিবন্ধীদের মাঝে বিশেষ সীমাবদ্ধতা থাকলেও কিছু কিছু কাঁদে এরা অত্যন্ত পারদর্শী হয়। তাদের এই সমস্ত সক্ষমতার ক্ষেত্রগুলো খুঁজে বের করে তাতে প্রশিক্ষিত করার মাধ্যমে দক্ষতার উন্নয়ন ঘটানো সম্ভব। এতে একদিকে যেমন ব্যক্তি বিশেষ উপকৃত হবে, তেমনি দেশের সঠিক উন্নয়ন ও ত্বরান্বিত হবে। প্রতিবন্ধীদের সীমাবদ্ধতার সুযোগ নিয়ে যেন কেউ তাদের অপব্যবহার না করতে পারে সেদিকে বিশেষ মনোযোগী হওয়া বঞ্চনীয়। এক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করে আরে ব্যবস্থা থাকতে হবে। প্রতিবন্ধী সমস্যা নেশনে প্রতিবন্ধীদের পূর্ণবাসন করা গুরুত্বপূর্ণ। যথাযথ স্বাস্থ্য সেবা ও নিশ্চিতকরণ, শিক্ষার সুযোগ ও ব্যবস্থা নিশ্চিত করা ও পর্যাপ্তকর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে এ সমাজবিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বসবাসের জন্য বিশেষভাবে উপযোগী হয়ে উঠবে। ফলের প্রতিবন্ধীত্ব আর কোন সমস্যা হিসেবে বিবেচিত হবে না। আলোচনার পরিশেষে বলা যায়, প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ।তাই দেশের উন্নতিকল্পে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
রুনার মত শিশুদের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে তোমার সুপারিশ কী কী?
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর