উদ্দীপকে নাগরিক কোন সমস্যার কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইভটিজিং নামক নাগরিক সমস্যাকে ইঙ্গিত করা হয়েছে। ইভটিজিং বলতে নারীকে উত্ত্যক্ত করা বা বিব্রত কড়াকে বোঝায়। সৃষ্টির বিবরণে জানা যায়, ইভ হলেন বাইবেল ও কোরআনে বর্ণিত পৃথিবীর প্রথম নারী বিবি হাওয়া। আর বর্তমানে ইভ বলতে সমগ্র নারী জাতিকে বোঝায়।আর টিজিং হলো হয়রানি করা। তাই ইভটিজিং বলতে বোঝায় নারীকে উত্ত্যক্ত,ঠাট্টা করা, বিরক্ত করা বা বিব্রত করা। ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এর ফলে নারীদের নিরাপত্তা ব্যাহত হয়। অনেক মেয়ের শিক্ষা জীবনে অবসান ঘটে। ইভটিজিং মানুষের মানবিক মূল্যবোধকে ধ্বংস করে। মানবিকতা পর্যদস্ত হয়। উদ্দীপকে মিতানুর দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। কলেজ যাতায়াত করার পথে প্রায় কয়েকজন বখাটে মিতানুরকে লক্ষ্য করে শিশ দেয়। অশ্লীল অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত করে। এরূপ কর্মকাণ্ড ইভটিজিং নামক নাগরিক সমস্যা কে ইঙ্গিত করে। কেননা কোন নারিকেল লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি বা শিশ দেওয়ার মাধ্যমে বিরক্ত করা ইভটিজিং এর আওতাভুক্ত। সুতরাং মিতানুর ইভটিজিং এর শিকার হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নাগরিক কোন সমস্যার কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর