উদ্দীপকের ঘটনাটি পাঠ্য বইয়ের যে ধরনের সমস্যার সাথে মিল রয়েছে তার কারন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে যে সামাজিক সমস্যার কথা বলা হয়েছে তা হলো ইভটিজিং। ইভটিজিং সংগঠিত হওয়ার পেছনে বিভিন্ন ধরনের কারণ রয়েছে। ইভটিজিং হলো কাজ, কথা, আচরণ ইত্যাদির মাধ্যমে নারীকে উত্ত্যক্ত করা বা হয়রানি করা। ইভটিজিং বেড়ে যাওয়ার পেছনে যে কারণটি সবচেয়ে বেশি দায়ী তা হল পরিবারের নারীদের যথাযথ মূল্যায়ন না করা ও নারীদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি।এছাড়াও পারিবারিক ও সামাজিক সুশিক্ষার অভাব, নৈতিক মূল্যবোধের অধঃপতন, পরিবারের শিশুর সঠিক সামাজিকীকরণের অভাব ইত্যাদি ইভটিজিং এর জন্য কারণ হিসেবে ধরা হয়। মাদকাসক্ত ও বেকার যুবকরা হতাশাগ্রস্থ হয়ে পড়লে বা নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তারা ইভটিজিং করে। এছাড়াও ধর্মীয় অনুশাসনের অভাব, বিদেশি অপসংস্কৃতির অভাব, স্যাটেলাইট টেলিভিশন ইভটিজিং এর জন্য অধিকাংশ দায়ী। উদ্দীপকে দেখা যায়,একাদশ শ্রেণীর ছাত্রী রুমানা প্রতিদিন কলেজে আসা যাওয়ার সময় বখাটে ছেলে দ্বারা নানাভাবে হয়রানির শিকার হয়।তার বাজে অঙ্গভঙ্গি অশ্লীল মক্তবের দ্বারা তাকে বিরক্ত করে। সুতরাং উদ্দীপকে ঘটনাটি ইভটিজিং এর সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনাটি পাঠ্য বইয়ের যে ধরনের সমস্যার সাথে মিল রয়েছে তার …
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর